• লিড নিউজ
  • আন্তর্জাতিক

আজ রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন ভারতের প্রধানমন্ত্রী

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ (সোমবার) রাত ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। ভারত-পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা ও সামরিক তৎপরতার প্রেক্ষাপটে এ ভাষণকে ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

এই ভাষণ এমন এক সময়ে আসছে, যার কয়েক দিন আগেই দুই প্রতিবেশী দেশ একটি পারস্পরিক চুক্তির মাধ্যমে স্থল, আকাশ ও সমুদ্রপথে সব ধরনের সামরিক অভিযান বন্ধ করতে সম্মত হয়েছে।

এর আগে, পাহেলগামের হামলার জবাবে ভারত ‘অপারেশন সিন্দুর’ নামে একটি পাল্টা সামরিক অভিযান চালায়।

মোদি ঠিক কী বলবেন, তা নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ধারণা করা হচ্ছে, তিনি চলমান পরিস্থিতি, সামরিক উত্তেজনা, এবং আগামী দিনের ভারত সরকারের কূটনৈতিক ও প্রতিরক্ষা নীতির রূপরেখা তুলে ধরতে পারেন।

মন্তব্য (০)





image

রিয়াদে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবি হুথিদের

১

নিউজ ডেস্ক : ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবে ধারাবাহিক হা...

image

জ্বালানি তেলের দামে বড় লাফ

২

নিউজ ডেস্ক : সৌদি আরবে হামলা এবং হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে আঘাতের ঘ...

image

হুথি হামলার মুখে সৌদি আরবে ম্যাক্রোঁ, যুবরাজের সঙ্গে বৈঠক

৩

আন্তর্জাতিক ডেস্ক: ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের একের প...

image

বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ, ৫ মাসে সর্বোচ্চ

৪

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়...

image

৩০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না কংগ্রেস, রাহুলকে অমিত শাহ

৫

নিউজ ডেস্ক : ভারতে আগামী ৩০ বছরেও কংগ্রেস ক্ষমতায় আসতে পারবে...

  • company_logo