ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত ভারত ও পাকিস্তান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে বিষয়টি জানানোর পর উভয় দেশ আলাদাভাবে নিশ্চিত করেছে। বিকেল ৫টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।
শনিবার (১০ মে) সন্ধ্যায় ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানান, পাকিস্তানের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন্স ভারতীয় সময় তিনটা ৩৫ মিনিটে ভারতের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন্সকে ফোন করেছিলেন। তাদের দুজনের মধ্যে স্থির হয়েছে আজ (শনিবার) বিকেল ৫টা থেকে দুই পক্ষই সব ধরণের গোলাগুলি চালানো এবং স্থল, আকাশ ও জলপথে সামরিক কর্মকাণ্ড বন্ধ করবে।
যুদ্ধবিরতিতে সম্মত ভারত-পাকিস্তান, ট্রাম্পের দাবি
এর আগে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ডোনাল্ড ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাক দারও জানিয়েছেন, পাকিস্তান ও ভারত তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। পাকিস্তান সবসময় তার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার সঙ্গে আপস না করে এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তার জন্য প্রচেষ্টা চালিয়েছে।
নিউজ ডেস্ক : বিশ্বজুড়ে প্রায় ৬০টি দেশের ওপর নতুন শুল্ক আরো...
নিউজ ডেস্ক : বাহরাইন ও কুয়েতে নতুন করে হামলা চালিয়েছে ইরান। ...
নিউজ ডেস্ক : এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ মশাবাহিত ডেঙ্গু প...
নিউজ ডেস্ক : পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পু...
নিউজ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভ...

মন্তব্য (০)