ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুর উপজেলা সরকারি খাদ্য গুদামে চলতি মৌসুমের বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। আজ ৫মে সোমবার বিরামপুর (চরকাই) খাদ্য গুদামে সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এ,এইচ,এম তৌহিদুল্লাহ, চরকাই খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান খন্দকার, এফ,এম এগ্রো ফুড লিমিটেডের পরিচালক আসাদুজ্জামান চৌধুুরী, বিএনপি’র পৌর কমিটির সভাপতি হুমায়ুন কবীর, মোস্তফা অটো রাইচ মিলের স্বত্বাধিকারী মোস্তফা হোসেন, মিলার রবিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান ফিজুলসহ অন্যান্যরা।
চলতি সংগ্রহ মোওসুমে বিরামপুরে ৩৬ টাকা কেজি দরে ১ হাজার ১২০ মেট্রিক টন ধান এবং ৪৯ টাকা কেজি দরে ৬ হাজার ৪৫৯ মেট্রিক টন সিদ্ধ চাল ক্রয় করা হবে।
গেল আমন মৌসুমে বিরামপুরের খাদ্য গুদামের নির্ধারিত পরিমাণে শতভাগ ধান ও চাল সংগৃহিত হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত ও ...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : আমের রাজধানীতে ভ্রমণপিপাসুদের জন্য এবার...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্...
নওগাঁ প্রতিনিধি: সমাজের এমন কিছু নারী রয়েছেন যারা প্রতিনিয়তই...
নিউজ ডেস্ক : বিশ্বব্যাপী প্রতিদিন ঘটছে নানা ঘটনা। সেসব ঘটনাই...

মন্তব্য (০)