• রাজনীতি

আদালতে পুলিশের সঙ্গে হাজি সেলিমের বিতর্ক

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জুলাই অভ্যুত্থানে রাজধানীর শাহবাগ থানার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজি সেলিমকে। এর আগে পুলিশের সঙ্গে বিতর্কে জড়ান তিনি।

সোমবার (৫ মে) সকাল ১০টা ১০ মিনিটের দিকে ঢাকার সিএমএম আদালতের এজলাসে হাজি সেলিমকে গ্রেফতার দেখানোর জন্য হাজির করা হয়।

আদালতের কাঠগড়ায় রাখা হলে হাজি সেলিমের হাতে পত্রিকার একটি পৃষ্ঠা দেখা যায়। সকাল সোয়া ১০টার দিকে এক পুলিশ সদস্য পত্রিকার পৃষ্ঠাটি তার হাত থেকে নিতে গেলে চিৎকার করে ওঠেন তিনি। পুলিশ সদস্যকে লক্ষ্য করে চিৎকার-চেঁচামেচি করেন হাজি সেলিম। পরে তার আইনজীবীর মধ্যস্থতায় শান্ত হন।

 এরপর শুনানিতে শাহবাগ থানার এক মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র। পরে তাকে এজলাস থেকে নামিয়ে হাজতখানার দিকে নেওয়া হয়। এখানেও পুলিশের সঙ্গে ফের চিৎকার-চেঁচামেচি করেন হাজী সেলিম। পরে শান্ত হলে ধীরে ধীরে এজলাস থেকে নামিয়ে হাজতখানার দিকে তাকে নেওয়া হয়।

এর আগে গত বছরের ২ সেপ্টেম্বর রাতে পুরান ঢাকার বংশাল এলাকা থেকে হাজী সেলিমকে গ্রেফতার করা হয়। পরে তাকে বিভিন্ন মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

 

মন্তব্য (০)





image

সীমান্ত দিয়ে মাদক, অস্ত্র ও টাকা ঢুকলে সেই সরকারের দরকার ...

১

নিউজ ডেস্কঃ বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমা...

image

সরকারকে বিব্রত করতে অপপ্রচার চালাচ্ছেন গোলাম পরওয়ার: রিজভী

২

নিউজ ডেস্কঃ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম প...

image

সিলেটে পৌঁছেছেন জামায়াত আমির

৩

নিউজ ডেস্কঃ  ১ দিনের সফরে মৌলভীবাজার যাওয়ার উদ্দেশ...

image

কর্মজীবী নারীদের কটূক্তি করার বিষয়টি কি সত্য?-জামায়াত আমি...

৪

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খা...

image

এনসিপির নতুন কমিটি জামায়াতের যুব শাখা রূপে আবির্ভূত হয়েছে...

৫

নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন পুনর্গঠিত কমিটি নিয়ে তীব...

  • company_logo