• রাজনীতি

হাসনাত আবদুল্লাহর ওপর হামলার ঘটনায় কঠোর হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহর ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এই ঘটনায় ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভবিষ্যতে কেউ যদি মব জাস্টিসের চেষ্টা করে, কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আগেই ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে এমন ঘটনা প্রতিরোধ করা যায়।

রোববার সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় জ্যামে আটকে থাকা গাড়িবহরের ওপর মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা হামলা চালায়। তারা গাড়িতে ইট ছুড়ে মারে ও লাঠি দিয়ে আঘাত করে। এতে গাড়ির গ্লাস ও উইন্ডশিল্ড ভেঙে যায় এবং এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ হাতে ও কনুইয়ে আঘাত পান।

ঘটনার প্রতিবাদে ঢাকা ও গাজীপুরে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেন।

মন্তব্য (০)





image

এখনো এমপি পদে বিতর্কিত নজরুল, যে দাবি জামায়াতের

১

নিউজ ডেস্ক : নৈতিকস্খলন প্রমাণিত হওয়ার পর সংসদ সদস্য (এমপি) ...

image

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুলের দেশত্যাগে নিষেধা...

২

নিউজ ডেস্ক : নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ...

image

এনসিপির ৫ নেতাকে রেখে জুলাই যোদ্ধা সংগঠনের কেন্দ্রীয় কমিট...

৩

নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষস্থানীয় পাঁচ ...

image

পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় হাসনাত-সারজিসের ফেসবুক পোস্ট

৪

নিউজ ডেস্ক : কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য স...

image

বিএনপি আমার সঙ্গে মুনাফেকি করেছে: জুনায়েদ আল হাবিব

৫

নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে জাতীয় সংস...

  • company_logo