• লিড নিউজ
  • রাজনীতি

বেগম খালেদা জিয়ার আগমন উপলক্ষে পেশাজীবীদের স্বাগত কর্মসূচি

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ দীর্ঘ চিকিৎসা শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আগামীকাল মঙ্গলবার (৬ মে) তার আগমন উপলক্ষে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ তাকে গণসংবর্ধনা জানানোর প্রস্তুতি নিয়েছে।

পরিষদের পক্ষ থেকে পাঠানো আহবায়ক প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন এবং সদস্য সচিব কাদের গনি চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেগম খালেদা জিয়ার আগমন কর্মসূচিকে সফল করতে পেশাজীবীদের সক্রিয় উপস্থিতি একান্ত কাম্য। 

এতে বলা হয়, বনানী বাজারের উল্টো পাশে, মেইন রোডে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার মধ্যে উপস্থিত থাকার জন্য সম্মানিত পেশাজীবী নেতৃবৃন্দকে বিনীতভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশের গণতন্ত্র ও রাজনীতির অন্যতম শক্তিশালী নেত্রী বেগম জিয়ার সুস্থভাবে দেশে ফেরা জাতীয় রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত

 

উল্লেখ্য, পেশাজীবী পরিষদের নেতারা আশা করছেন, নেত্রীকে স্বাগত জানাতে সব শ্রেণি-পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করবে এবং একটি শান্তিপূর্ণ, মর্যাদাপূর্ণ পরিবেশ বজায় থাকবে।

মন্তব্য (০)





image

রংপুরের ঘটনা সবাইকে কাঁদিয়েছে, অল্প সময়ে অপরাধী গ্রেফতার ...

নিউজ ডেস্ক : রংপুরে সাবেক শিক্ষক ও তার পরিবারের তিন সদস্যকে ...

image

‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্র...

image

‎ছয় দাবিতে ১১ দলের লংমার্চ: যানজট শঙ্কায় ক্ষমা প্রার্থনা

নিউজ ডেস্কঃ গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ ও সারে...

image

গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: জামায়াত

নিউজ ডেস্ক : গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না...

image

‎জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন

নিউজ ডেস্কঃ বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব...

  • company_logo