• বিশেষ প্রতিবেদন

চাটমোহরে প্রতিবন্ধী গৃহবধূর ৬০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র

  • বিশেষ প্রতিবেদন

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে শয়তানের নিঃশ্বাস প্রয়োগ করে কৌশলে স্বর্ণা খাতুন নামের এক প্রতিবন্ধী গৃহবধূর নিকট থেকে ৬০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক।

রোববার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের রেলবাজার ব্র্যাক অফিস এলাকায় এমন ঘটনা ঘটে। 

ভুক্তভোগী গৃহবধূ মূলগ্রাম ইউনিয়নের খতবাড়ি পশ্চিমপাড়া গ্রামের নওশের আলীর মেয়ে। এ ঘটনায় চাটমোহর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান ভুক্তভোগী ঐ গৃহবধূ। 

প্রতিবন্ধী গৃহবধূ স্বর্ণা খাতুন জানান, রোববার দুপুরে আমার বৃদ্ধ মায়ের সাথে আমি রেলবাজার ব্র্যাক অফিসে যাই। আমার মা ব্র্যাক সমিতির সদস্য। সেখানে গিয়ে আমার মায়ের নামে ৬০ হাজার টাকা ঋণ পাশ করিয়ে ব্র্যাক অফিসের কাউন্টার রুমে আমরা টাকা নিতে যাই। সেই রুমে আমি ও আমার বৃদ্ধ মা বসে টাকা নেওয়ার জন্য অপেক্ষা করতে থাকি। এসময় এক অপরিচিত লোক মুখে দাঁড়ি আছে সে আমাদের কাছে এসে বসলো এবং আমাকে তার মেয়ের মতো লাগে বলছিল। ব্র্যাক কাউন্টার থেকে ৬০ হাজার টাকা তুলে আনার পর কি হলো আমরা কিছুই বুঝতে পারলাম না। এতটুকু মনে আছে তার বাড়ি আটঘরিয়া বলতেছিল এবং আমাদের একটি ভ্যানে করে রেলবাজার মোড়ে নামিয়ে দিয়েছিল।

ঘটনার বিষয়ে জানতে চাইলে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মন্জুরুল আলম বলেন, উক্ত ঘটনার বিষয়ে ভুক্তভোগী ঐ নারী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে দোষীকে সনাক্তকরণ সহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

মন্তব্য (০)





image

ঈদের আনন্দ ছড়িয়ে দিতে মজার ইশকুলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ম...

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত ও ...

image

ঈদ উপলক্ষে প্রস্তুত চাঁপাইনবাবগঞ্জের বিনোদন কেন্দ্রগুলো

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : আমের রাজধানীতে ভ্রমণপিপাসুদের জন্য  এবার...

image

জামালপুরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড়, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্...

image

রাণীনগরের অদম্য পাঁচ নারীর জীবন যুদ্ধের সফলতার গল্প

নওগাঁ প্রতিনিধি: সমাজের এমন কিছু নারী রয়েছেন যারা প্রতিনিয়তই...

image

৪ ডিসেম্বর: ইতিহাসের এই দিনে স্মরণীয় যত ঘটনা

নিউজ ডেস্ক : বিশ্বব্যাপী প্রতিদিন ঘটছে নানা ঘটনা। সেসব ঘটনাই...

  • company_logo