• সমগ্র বাংলা

নীলফামারীতে দুদকের ১৭২তম গণশুনানি অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধি: 'নতুন স্বপ্ন নতুন দিন, দুর্নীতিকে বিদায় দিন' এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সমন্বিত জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) রংপুর এর আয়োজনে জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় নীলফামরিতে দুদকের ১৭২তম গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

আজ নীলফামারী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠিত গণশুনানিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি  ছিলেন দুদক এর কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। 

প্রধান অতিথির বক্তৃতায় দুদক চেয়ারম্যান বলেন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রতিরোধে কর্মকর্তাদের  আরো আন্তরিক হতে হবে। সেবাগ্রহীতাদের চাহিদার বিষয়টিকে অগ্রাধিকার দিতে হবে। প্রতিটি প্রকল্পের কাজে ঠিকাদার বান্ধব নয়, বাংলাদেশ বান্ধব হতে হবে। 

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান এর সভাপতিত্বে  দুদকের মহাপরিচালক (প্রতিরোধ)  মো. আকতার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহসিন।  অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দুদকের রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. তালেবুর রহমান। 

অনুষ্ঠানের শুরুতেই সম্প্রতি জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে শহীদ, ৫২ এর ভাষা আন্দোলন এবং ৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে শ্রদ্ধা জানানো । সংক্ষিপ্ত আলোচনা সভার পরেই শুরু হয় অভিযোগকারীদের সরাসরি গণশুনানির কার্যক্রম।

নীলফামারীর আজকের এই গণশুনানিতে ৩১টি সরকারি দপৃতরের বিরুদ্ধে মোট ৮১ টি অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয় । এর মধ্যে দুদক তপশীলভুক্ত ৫টি অভিযোগ অনুসন্ধানের নেয়া হয় এবং ৫৭টি অভিযোগের তাৎক্ষণিক সমাধান দেয়া হয়। গণশুনানীতে ২৫০ শয্যাবিশিষ্ট নীলফামারী জেলা সদর হাসপাতালের ব্যবস্থাপনা  কর্তৃপক্ষের ওপর কমিশন চরম অসন্তোষ প্রকাশ করে অনুসন্ধানের সিদ্ধান্ত দেয় এবং দুদকের অভিযান পরিচালনার ঘোষণা দেয়া হয়।

শুনানিতে বিভিন্ন সরকারি অফিসে সেবা গ্রহীতারা সেবা গ্রহণের ক্ষেত্রে যে সমস্ত হয়রানির শিকার হন তারা সেগুলো গণশুনানিতে সেবা দাতাদের মুখোমুখি হয়ে কমিশনের সামনে তুলে ধরেন। গণশুনানিতে উত্থাপিত সমস্ত অভিযোগের অনেকগুলোকেই আমলে নিয়ে সেবাদাতাদের দ্রুত সমাধানের নির্দেশ দেয়া হয়।

মন্তব্য (০)





image

ফরিদপুরে কোদাল দিয়ে কুপিয়ে দাদি, ফুফুসহ ৩ জনের হত্যাকারী ...

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে কোদাল দিয়ে পিটিয়ে ও কুপিয়ে মাথা ...

image

নওগাঁয় মসজিদের ওয়াল ভেঙে রাস্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ব...

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় চলাচলের রাস্তা বন্ধ করে বাড়ি নির্মাণ...

image

মাদকের নেশা অনলাইন জুয়ায় অর্থ সংকটে আপন দাদীকে হত্যা, অবশ...

দিনাজপুর প্রতিনিধিঃ মাদকের নেশা আর অনলাইন জুয়ায় অর...

image

চট্টগ্রামের লোহাগাড়ায় মাইক্রোবাস খাদে, নিহত ৩

নিউজ ডেস্কঃ চট্টগ্রামের লোহাগাড়ায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ ...

image

সুনামগঞ্জে হাওরের বাঁধ ভেঙে তলিয়ে গেছে জমির ফসল

নিউজ ডেস্কঃ পাহাড়ি ঢলের পানির চাপে সুনামগঞ্জের মধ্যনগরের ইকর...

  • company_logo