• সমগ্র বাংলা

নওগাঁয় সরকারী কর্মকর্তাদের সাথে নবনির্বাচিত এমপির মতবিনিময়

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের সাথে পরিচিতি ও মতবিনিময় করেছেন নওগাঁ-৫ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।

বৃহষ্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতেই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রধান অতিথি সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলুকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন। নবনির্বাচিত সংসদ সদস্যর সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় সকল দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্য জাহিদুল ইসলাম ধলু নওগাঁর উন্নয়নে সবার সহযোগিতা কামনা করে  বলেন, সকল জনগনকে সমান দৃষ্টিতে দেখে আন্তরিকতার সঙ্গে সেবা দিতে হবে। নওগাঁর সকল সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে তা সমাধানের চেষ্টা করা হবে। প্রশাসনের সঙ্গে সমন্বয় জোরদার করে জনগণের প্রত্যাশা পূরণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

 

মন্তব্য (০)





image

টাঙ্গাইলে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে -অগ্নিসংযোগ: অন্তত...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

image

ফরিদপুরের মধুখালীতে জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে গৃহবধূ...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে গাছে উঠে জাম পাড়তে গি...

image

দিনাজপুরে বজ্রাঘাতে ২জন নিহত, আহত ১

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ঝড়োবৃষ্টির সময় সৃষ্ট বজ্র...

image

রাজশাহী বিভাগীয় পর্যায়ে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা...

পাবনা প্রতিনিধিঃ প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এর নির...

image

সেতু আছে সংযোগ নেই, নড়াইলে ১০ বছরেও ঘুচল না কৃষকের ভোগান্তি

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া উপজেলার মাকড়াইল বিলে ...

  • company_logo