• সমগ্র বাংলা

ভিসার মেয়াদ শেষ হওয়ায় অবৈধ পথে দেশে আসতে গিয়ে যুবক আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : ভিসার মেয়াদ শেষ হওয়ায় অবৈধভাবে ভারতে অবস্থান করার পর বেনাপোল  চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ কালে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট প্যারেড গ্যালারির পেছন সাইড দিয়ে দেশে প্রবেশের সময় শরিফুল ইসলাম ভূঁইয়া (১৯) বিজিবির হাতে আটক হন। তার পিতা মজিবুল হক ভূঁইয়া। বাড়ি কুমিল্লা জেলার লাঙ্গলকোট থানার আদ্রা গ্রামে। তার পাসপোর্ট নম্বর A16064469।

জানা গেছে, গত ০১ ডিসেম্বর ২০২৫ তারিখে তিনি ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিমান যোগে পর্তুগাল যাওয়ার উদ্দেশ্যে ভারতের দিল্লিতে গমন করেন। পরবর্তীতে পর্তুগালের অ্যাপয়েন্টমেন্ট তারিখ পিছিয়ে যাওয়ায় তার ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। ফলে তিনি ভারতে অবৈধভাবে অবস্থান করতে বাধ্য হন।

পরে দেশে ফেরার  অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে আটক করেন।

বিজিবি জানায়, আটককৃত বাংলাদেশি নাগরিককে আইনগত প্রক্রিয়া শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর হয়েছে বলে জানা গেছে।

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo