• সমগ্র বাংলা

ফরিদপুরে পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় হাসিব মোল্লা (১৮) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 শনিবার (১৯ এপ্রিল) সকালে উপজেলার চুমুরদী গ্রামের নিজের ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত হাসিব মোল্লা চুমুরদী গ্রামের মৃত লিটন মোল্লার পুত্র। সে ভাঙ্গা সরকারি পাইলট হাইস্কুল থেকে এবারের এসএসসি পরীক্ষা দিচ্ছিল।

নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে হাসিবকে পড়তে দেখে ঘুমাতে যাই। পরে রাত তিনটার দিকে কোনও শব্দ না পেয়ে রুমে গিয়ে হাসিবকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।

এ বিষয়ে শনিবার দুপুরে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি এবং কোন অভিযোগ ও পাওয়া যায়নি। 

মন্তব্য (০)





image

পরকীয়া সম্পর্কের জের শার্শায় মোবাইলে ভিডিও ধারণ করে প্রব...

১

বেনাপোল প্রতিনিধি: ​যশোরের শার্শায় পরকীয়া সম্পর্কের জেরে চম্...

image

সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন, রোহিঙ্গা ক...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় ইসমাইল হামিদ ওরফ...

image

মাগুরায় আট দিনের ব্যবধানে বিপুল ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার

৩

মাগুরা প্রতিনিধি : মাগুরায় আট দিনের ব্যবধানে ৩২ হাজার ইয়াবাস...

image

২০ বছরের পুরোনো বাস চলতে না দিলে ১ নভেম্বর থেকে ধর্মঘট

৪

রংপুর ব্যুরো : ২০ বছরের পুরোনো বা...

image

মানিকগঞ্জের ৫৭৪ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩৫৯০ আনসার সদস্য, স...

৫

মানিকগঞ্জ প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মানিকগঞ...

  • company_logo