• সমগ্র বাংলা

কালীগঞ্জে ৩শ দরিদ্র ও দুস্থ মানুষ পেলো কেকেএসের ঈদ উপহার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে কালীগঞ্জ কল্যাণ সংস্থা। এই উপলক্ষে বুধবার (১৮ মার্চ) সকালে সংস্থার নিজ কার্যালয়ে স্থানীয় ৩শ দরিদ্র ও দুস্থ মানুষকে ঈদ উপহার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি অ্যাড. মু. আতিকুর রহমান ভূঞা, সহ সভাপতি নূর আক্তার, যুগ্ম সম্পাদক রফিক সরকার, কোষাধ্যক্ষ অ্যাড. রাশিদুল হাসান রুবেল, নির্বাহী সদস্য কাজী গোলাম রাব্বানী রোমান, মো. আক্তারুজ্জামান, সদস্য সৈয়দা সেলিনা পারভীন রত্না সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় তারা বলেন, সমাজের বিত্তবানদের এগিয়ে আসার মাধ্যমে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান সংস্থার নেতৃবৃন্দ।

কালীগঞ্জ কল্যাণ সংস্থার আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে এলাকার অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo