• অর্থনীতি

সূচক বাড়ার মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন চলছে

  • অর্থনীতি

ফাইল ছবি

অর্থনীতি ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরের পর সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৮ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়ার মধ্য দিয়ে লেনদেন চলছে।  

মঙ্গলবার লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২০৬ পয়েন্টে অবস্থান করে। ডিএসইর শরীয়াহ সূচক ৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১৭০ ও ১৯৩৩ পয়েন্টে রয়েছে। এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৭৯ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

এদিন এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৯৪টির, কমেছে ৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৫টি কোম্পানির শেয়ার।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো- শাইনপুকুর সিরামিক, এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, বেক্সিমকো ফার্মা, ইস্টার্ন লুব্রিকেন্ট, বিএসসি, এডিএন টেলিকম, সোনালি পেপার, অগ্নি সিস্টেম, লংকাবাংলা ও নাভানা ফার্মা।

এর আগে এদিন লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স বাড়ে ৩ পয়েন্ট। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরও ২ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর অর্থাৎ সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২০৫ পয়েন্টে অবস্থান করে।

অপরদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএএসপিআই সূচক ১ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫৬২ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৪২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এ সময়ের মধ্যে ২২টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ২০টির এবং অপরিবর্তিত রয়েছে ৯টি কোম্পানির শেয়ারের দর।

মন্তব্য (০)





image

চলতি মাসে দেশে আসছে ৩ লাখ ৩৬ হাজার টন ডিজেল

নিউজ ডেস্কঃ চলতি মার্চ মাসে দেশে যুক্ত হবে তিন লাখ ৩৬ হ...

image

‎১৮ মার্চ দেশের তফসিলি ব্যাংকের সব শাখা বন্ধ, সীমিত লেনদে...

নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৮ মার্চ বুধবার দ...

image

মূল্যস্ফীতি ও রাজস্ব ঘাটতি মোকাবেলা বাজেটে বড় চ্যালেঞ্জ: ...

নিউজ ডেস্ক : বহুমুখী চাপে পড়বে আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট। এরমধ...

image

ঈদের ছুটিতেও চালু থাকবে পোশাক শিল্প এলাকার ব্যাংক শাখা

নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘোষিত সরকারি ছুটির মধ্য...

image

সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট, কে কত

নিউজ ডেস্ক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এবার সাধারণ মানুষের জন্য নতুন টাকা...

  • company_logo