• লিড নিউজ
  • অর্থনীতি

বিশ্ব বাজারে কমল স্বর্ণের দাম

  • Lead News
  • অর্থনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্ক : ভূরাজনৈতিক উত্তেজনা আর মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থার মাঝেও কমেছে স্বর্ণের দাম। মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান আর সুদের হার কমার সম্ভাবনা কমে যাওয়ায় মূল্যবান ধাতুটির দামে এই পতন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন ডলার তিন মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠেছে। ফলে অন্যান্য মুদ্রা ব্যবহারকারীদের জন্য সোনা কেনা আরও ব্যয়বহুল হয়ে পড়েছে।

সোমবার (৯ মার্চ) স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রায় ১.৭ শতাংশ কমে প্রতি আউন্স ৫০৮২ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রে এপ্রিল ডেলিভারির স্বর্ণ ফিউচার প্রায় ১.৪ শতাংশ কমে ৫০৯৯ ডলারে দাঁড়ায়। দিনের শুরুতে তা ২ শতাংশের মতো কমে গিয়েছিল।

বিশ্লেষকদের মতে, ডলারের মূল্য বাড়ায় অন্যান্য মুদ্রাধারীদের জন্য স্বর্ণ কেনা তুলনামূলকভাবে ব্যয়বহুল হয়ে উঠেছে। একই সঙ্গে মার্কিন ১০ বছরের ট্রেজারি বন্ড এক মাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, যা সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ কমিয়ে দেয়।  

এছাড়া জ্বালানি তেলের দাম বাড়ায় মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ বেড়েছে এবং নিকট ভবিষ্যতে সুদের হার কমার সম্ভাবনাও কমে গেছে।

কেএমসি ট্রেডের প্রধান মার্কেট বিশ্লেষক ও বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, উচ্চ তেলের দাম মূল্যস্ফীতির আশঙ্কা বাড়াচ্ছে। এতে ডলার শক্তিশালী হচ্ছে এবং সুদের হার কমার প্রত্যাশাও কমে যাচ্ছে। এই কারণেই বাজারে অস্থিরতা থাকা সত্ত্বেও স্বর্ণের দাম চাপে রয়েছে।

বৈশ্বিক উত্তেজনার মাঝে স্বর্ণের দাম কমলেও অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। স্পট মার্কেটে রুপার দাম ২.২ শতাংশ কমে প্রতি আউন্স ৮২.৫০ ডলারে, প্লাটিনাম ২.৮ শতাংশ কমে ২০৭৬ ডলারে এবং প্যালাডিয়াম ১.২ শতাংশ কমে ১৬০৫ ডলারে নেমে এসেছে। যার প্রভাব দেশের বাজারেও পড়েছে। সোমবার বাজুস দুটি ধাতুর দামই কমেছে।

মন্তব্য (০)





image

পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে সুবিধা কী, কিনবেন যেভাবে

নিউজ ডেস্ক : সঞ্চয়পত্র হচ্ছে বাংলাদেশ সরকারের পরিচালিত একটি ...

image

জুলাইয়ে দেশে এলো ২৮৬ কোটি ডলার রেমিট্যান্স

নিউজ ডেস্কঃ সদ্যবিদায়ী জুলাইয়ে দেশে এসেছে ২৮৫ কোটি ৮৬ লাখ মা...

image

এলপি গ্যাসের দাম আরও বাড়ল

নিউজ ডেস্ক : ভোক্তা পর্যায়ে আগস্ট মাসের জন্য তরলীকৃত পেট্রোল...

image

বাণিজ্য সম্প্রসারণ ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ-ম...

নিউজ ডেস্কঃ বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে ...

image

বিলিয়ন ডলারের চীনা বিনিয়োগ: চট্টগ্রামে লাখো কর্মসংস্থানে...

নিউজ ডেস্কঃ উত্তরে চট্টগ্রাম বন্দর, সামনে কর্ণফুলী টানেল ও শ...

  • company_logo