• সমগ্র বাংলা

রাঙ্গামাটিতে শহীদ মিনারে জেএসএস নেতারা গেলেও যাননি সন্ত লারমা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নিউজ ডেস্কঃ পাহাড়ের আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) প্রধান ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমাকে এবারও দেখা যায়নি মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদ মিনারে।

তবে তার দলের দ্বিতীয় শীর্ষ নেতা দলটির সহসভাপতি সাবেক এমপি ঊষাতন তালুকদার নেতাদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন শহীদ বেদীতে। এছাড়া দলটির প্রতিদ্বন্দ্বী প্রসীত খীসার ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফের উপস্থিতি দেখা যায়নি।

আজ (বুধবার, ২৬ মার্চ) রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে দিবসের সূচনা করা হয়। 

সূর্যোদয়ের সাথে সাথে ৫টা ৫৬ মিনিটে ৩১বার তোপধ্বনির মধ্যে দিয়ে রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ ও বীর মুক্তিযোদ্ধারা শহীদ বেদীতে পুস্পমাল্য অর্পণ করেন।

পরে শহীদ মিনার, স্মৃতিসৌধ, স্মৃতিস্তম্ভ, শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এতে পৃথকভাবে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ, রাঙামাটি জেলা পুলিশ সহ প্রশাসনের বিভিন্ন স্তরের প্রতিনিধি, বিএনপি, এলডিপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন অংশ নেন। পরে রাঙামাটি মারী স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ ও বীর মুক্তিযোদ্ধা এবং পরিবারদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

সকাল ৬টা ৪৮ মিনিটে ঊষাতন তালুকদার দলের নেতাকর্মীদের নিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন শহীদ মিনারে। এরপরে শহীদ বেদীতেই মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরাবতা পালন করেন।

তবে দলটির প্রতিদ্বন্দ্বী প্রসীত খীসার ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ সহ পাহাড়ের অনয় আঞ্চলিক সংগঠনগুলোকে উপস্থিতি দেখা যায়নি।

এরপর সকাল ৭টায় পুষ্পস্তবক নিয়ে শহীদ মিনারে আসেন চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশীষ রায়। পরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

মন্তব্য (২)





image
image
image

নদী দখলমুক্ত করতে দলীয় পরিচয় বিবেচনা করা হবে না: পানি সম্...

১

পঞ্চগড় প্রতিনিধি: দেশের নদী, খাল ও জলাশয় দখলমুক্ত এবং পুনরুদ...

image

বেনাপোলে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃ...

২

বেনাপোল প্রতিনিধি : বেনাপোলে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫...

image

‎কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রুপপুর বিদ্যুৎ প্রকল্পে পৌঁছেছ...

৩

‎পাবনা প্রতিনিধিঃ ‎কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুর ...

image

চুয়াডাঙ্গায় পুলিশ সদস্যদের কৃতি সন্তানদের সংবর্ধনা

৪

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত বিভিন্ন ...

image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

৫

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

  • company_logo