• লিড নিউজ
  • আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে বন্দুক হামলায় নিহত ৩

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে বন্দুকধারীর হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন আরও ১৫ জন। 

স্থানীয় সময় শুক্রবার (২১ মার্চ) রাত ১০টার দিকে একটি পার্কে এই হামলার ঘটনা ঘটে।  খবর বিবিসির। 

স্থানীয় পুলিশ জানিয়েছে- শুক্রবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মার্কিন অঙ্গরাজ্য নিউ মেক্সিকোর লাস ক্রুসেস শহরের ইয়ং পার্কে এই গুলির ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দু’জন ১৯ বছর বয়সি পুরুষ এবং একজন ১৬ বছর বয়সি কিশোর। অন্যদিকে আহতদের বয়স ১৬ থেকে ৩৬ বছরের মধ্যে। কর্তৃপক্ষ হতাহতদের নাম প্রকাশ করেনি।

পুলিশের বিবৃতি অনুসারে, রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে তদন্তকারীরা সক্রিয়ভাবে কাজ করছেন। এফবিআই এবং নিউ মেক্সিকো স্টেট পুলিশসহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা লাস ক্রুসেস পুলিশকে তদন্তে সহায়তা করছে বলেও জানানো হয়েছে। 

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে প্রায় ৫০-৬০টি বন্দুকের খোসা পাওয়া গেছে।  ঘটনাস্থলটি বিশাল ছিল এবং পার্কে প্রায় ২০০ জন লোক উপস্থিত ছিলেন।

পুলিশ প্রত্যক্ষদর্শীদের তথ্য বা ভিডিও নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। 

দমকলবাহিনীর প্রধান মাইকেল ড্যানিয়েলস বলেন, উন্নত চিকিৎসার জন্য সাতজন রোগীকে নিকটবর্তী টেক্সাসের এল পাসোতে পাঠানো হয়েছে, যা নিউ মেক্সিকো সীমান্তের ঠিক ওপারে অবস্থিত।

ড্যানিয়েলস বলেন, আরও চারজন আহতকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

মন্তব্য (১)





image
image

যুদ্ধ নয়, ইরানের সঙ্গে চুক্তিই চাই: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ...

image

‎ওমানের সঙ্গে চুক্তি হলেও সাথে সাথেই হরমুজ খোলা হবে না : ...

নিউজ ডেস্কঃ হরমুজ প্রণালিতে ভবিষ্যতে জাহাজ চলাচলের ব্যবস্থা ...

image

তিন বছর পর ধ্বংসস্তূপ থেকে ফিলিস্তিনের সাবেক মন্ত্রীর পরি...

নিউজ ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় একটি পরিবারের ১১২ সদস...

image

মধ্যরাতে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১৭

নিউজ ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের এলাকায় মধ্যরা...

image

হুথির হুমকির মুখে দিক বদলাল সৌদির ৬ জাহাজ

নিউজ ডেস্ক : ইয়েমেনের হুথি আন্দোলনের পক্ষ থেকে সৌদি জাহাজে হামলার হুমকির...

  • company_logo