• স্বাস্থ্য

হাসপাতালের টয়লেটে মিলল নবজাতকের নিথর দেহ!

  • স্বাস্থ্য

ফাইল ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের টয়লেট থেকে অজ্ঞাত এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

শনিবার (২২ মার্চ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টয়লেটের পাইপ থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শারমিন আক্তার তিথী বলেন, সকালে হাসপাতালের জরুরি বিভাগে রোগীদের টয়লেট ব্লক হয়ে গেছে এমন খবর জানতে পেরে পাশে নির্মাণাধীন আরেকটি টয়লেটের পাইপ দিয়ে মেরামত করতে গেলে আমাদের স্টাফরা নবজাতকের মরদেহটি পাইপের ভেতর দেখতে পায়। হাসপাতালের ভেতর থেকে না কি বহিরাগত কেউ ফেলে দিয়ে গেছে- তা এখনো আমরা নিশ্চিত নই। মরদেহটি দেখার সঙ্গে সঙ্গেই থানা পুলিশকে অবগত করলে তারা এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক নাঈমুল ইসলাম জানান, হাসপাতালের টয়লেটের পাইপের ভেতর একটি অজ্ঞাত নবজাতকের মরদেহ পাওয়া গেছে বলে কর্তৃপক্ষ আমাদের অবগত করে। ঘটনাস্থলে গিয়ে পাইপের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷ তবে বিস্তারিত এখনো জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (০)





image

সোমবার থেকে হাম-রুবেলার জরুরি কর্মসূচি, টিকা পাবে ১ কোটি ...

নিউজ ডেস্কঃ দেশে হামের প্রাদুর্ভাব ও মৃত্যু আশঙ্কাজনকভাবে বে...

image

৩০ লাখ শিশু স্বাস্থ্যঝুঁকিতে, নির্মূল রোগও ফেরার শঙ্কা

নিউজ ডেস্ক : দেশে অন্তত ৩০ লাখ শিশু ১১টি মারাত্মক রোগের ঝুঁকিতে পড়েছে। এ...

image

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, শনাক্ত ১২৭

নিউজ ডেস্ক : দেশে হামে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে আর...

image

হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক : সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে এবং এর...

image

হাম ও উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বা...

  • company_logo