• লিড নিউজ
  • জাতীয়

ষষ্ঠ দিনে সারা দেশে ট্রেনের টিকিট বিক্রি হয়েছে প্রায় ৩৩ হাজার

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ঈদুল ফিতর উপলক্ষ্যে আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট অগ্রিম বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। বিক্রির ষষ্ঠ দিনে প্রথম ৩০ মিনিটে রেলওয়ে ই-টিকিটিং ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে মোট এক কোটি ২৩ লাখ হিট করেছেন টিকিটপ্রত্যাশীরা। 

এ সময় ঢাকাসহ সারা দেশে বিক্রি হয়েছে প্রায় ৩৩ হাজার আসনের টিকিট।

বুধবার (১৯ মার্চ) সকালে বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ের দায়িত্বশীল সূত্র।

আজ বিক্রি হচ্ছে আগামী ২৯ মার্চের টিকিট। তথ্য অনুযায়ী, সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হয় রেলওয়ের পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর। প্রথম ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাওয়া পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর ১৪ হাজার ৪০৫টি টিকিট বিক্রি হয়েছে। আর সারা দেশে বিক্রি হয় পশ্চিমাঞ্চলের ১৮ হাজার ৫৪৬টি টিকিট। প্রথম ৩০ মিনিটে ঢাকাসহ সারা দেশে মোট টিকিট বিক্রি হয়েছে ৩২ হাজার ৯৫১টি।

 

আরও জানা গেছে, ২৯ মার্চের জন্য ঢাকা থেকে ট্রেনের মোট আসন ৩৩ হাজার ১৯৯টি এবং সারা দেশের সব ট্রেনের মোট আসন এক লাখ ৭৫ হাজার ৬৩০টি।

মন্তব্য (১)





image
image

রাষ্ট্রপতি পদে যাকে যোগ্য মনে করেন আসিফ নজরুল

নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের পরবর্তী রাষ...

image

‎নির্বাচন না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন ...

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। রাষ্ট...

image

‎পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

নিউজ ডেস্কঃ সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পদত্যা...

image

‎বাংলাদেশে বি‌নি‌য়োগ চে‌য়ে কাতারের আমিরকে প্রধানমন্ত্রীর...

নিউজ ডেস্কঃ কাতারের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বা...

image

‎রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে যা বললেন স্পিকার

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে গ...

  • company_logo