• শিক্ষা

কৃষি গুচ্ছের প্রতি আসনের জন্য লড়বেন ২৫ জন শিক্ষার্থী

  • শিক্ষা

ফাইল ছবি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ : ২০২৪-২৫ শিক্ষাবর্ষে কৃষিবিজ্ঞান বিষয়ক ডিগ্রি প্রদানকারী নয়টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার জন্য ৯৪,০৩৬ জন শিক্ষার্থী আবেদন করেছেন যেখানে মোট আসন সংখ্যা ৩,৮৬৩। ফলে প্রতিটি আসনের জন্য প্রতিযোগিতা করতে হবে ২৫ জন শিক্ষার্থীকে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স বিভাগের অধ্যাপক ড. মো. রাকিব হাসান সোমবার (১৭ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন।

ভর্তি পরীক্ষা আগামী ১২ এপ্রিল সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। 

পরীক্ষা দেশের ৯টি কেন্দ্রে নেওয়া হবে, যার মধ্যে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।

উল্লেখ, গত শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছের মোট আসন ছিল ৩,৭১৮টি এবং আবেদন করেছিলেন ৭৫,০১৭ জন শিক্ষার্থী। এবারের পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা এবং প্রতিযোগিতা উভয়ই বেড়েছে।

মন্তব্য (১)





image
image

খসড়া নীতিমালা: সরকারি স্কুলে ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা ক...

১

নিউজ ডেস্ক : দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ষষ্ঠ থেকে...

image

‎পাঠ্যবইয়ের মান যাচাইয়ে রাজধানীর ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর ...

২

নিউজ ডেস্ক: ২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ...

image

শিক্ষার্থীদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিতে বাকৃবিতে ...

৩

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শ...

image

ইন্দোনেশিয়ায় লাল-সবুজের পতাকা ওড়াতে যাচ্ছে ১৬ খুদে শিক...

৪

নিজস্ব প্রতিবেদকঃ কেউ অবসরে রুবিকস কিউব মেলায়, কেউ কম্পিউটা...

image

‎কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর...

৫

নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম ...

  • company_logo