• লিড নিউজ
  • শিক্ষা

শিক্ষার মানোন্নয়নে এডিবি’র অংশীদারিত্ব অব্যাহত থাকবে: শিক্ষামন্ত্রী ‎

  • Lead News
  • শিক্ষা

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
‎
‎তিনি আশা প্রকাশ করে বলেন, শিক্ষা খাতের উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)’র বর্তমান অংশীদারিত্ব ও সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মঙ্গলবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে এডিবি’র হিউম্যান অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট বিভাগের পরিচালক জি সুন সং-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
‎
‎বৈঠকে বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়ন, বিশেষ করে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি), শিক্ষক প্রশিক্ষণ এবং প্রাথমিক শিক্ষার বিভিন্ন উন্নয়ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
‎
‎এছাড়া এডিবির চলমান ও সম্ভাব্য বিভিন্ন সহায়তা কর্মসূচি ও সরকারের অগ্রাধিকারভিত্তিক প্রকল্পের সঙ্গে এডিবি’র সমন্বয় বাড়ানোর বিষয়েও মতবিনিময় করা হয়।
‎
‎এ সময় এডিবি’র পরিচালক জি সুন সং বাংলাদেশের শিক্ষা খাতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
‎
‎তিনি বলেন, বাংলাদেশ সরকারের অগ্রাধিকার অনুযায়ী শিক্ষা খাতের উন্নয়নে এডিবি তাদের কারিগরি ও আর্থিক সহযোগিতা অব্যাহত রাখবে।
‎
‎বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং এডিবি’র প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

এসএসসিতে বোর্ডপ্রতি জিপিএ-৫ প্রাপ্ত ১০০ শিক্ষার্থীকে ল্যা...

১

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় বোর্ডপ্রতি ...

image

শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটি নিয়ে জরুরি নির্দেশনা

২

নিউজ ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির মেয়া...

image

শিক্ষকদের বেতন বিলে অ্যাডহক কমিটির সভাপতির স্বাক্ষর নিয়ে ...

৩

নিউজ ডেস্ক : এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির মে...

image

এইচএসসি: পুনঃনিরীক্ষণে ৩৩৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন

৪

নিউজ ডেস্ক : ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্...

image

সুবিধামতো সময়ে ভর্তি পরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্য...

৫

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়সহ পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনার...

  • company_logo