• লিড নিউজ
  • শিক্ষা

‎শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সঙ্গে সমন্বয় জোরদার করা হবে: শিক্ষামন্ত্রী

  • Lead News
  • শিক্ষা

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সার্বিক মানোন্নয়ন এবং আধুনিক অবকাঠামো নির্মাণে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সঙ্গে সমন্বয় আরো জোরদার করার ব্যাপারে গুরুত্বারোপ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

‎রোববার শিক্ষা মন্ত্রণালয়ে এশীয় উন্নয়ন ব্যাংক বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর হায়ে ইয়ুন জং-এর সাথে এক বৈঠকে তিনি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

‎বৈঠকে বাংলাদেশের শিক্ষা খাতের চলমান ও ভবিষ্যৎ সহযোগিতা জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

‎বৈঠকে শিক্ষার গুণগত মান বৃদ্ধি, মানবসম্পদ উন্নয়ন, ডিজিটাল শিক্ষা সম্প্রসারণ এবং প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

‎মাধ্যমিক শিক্ষা উন্নয়ন ছাড়াও কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা (টিভিইটি) শক্তিশালীকরণ এবং উচ্চশিক্ষায় গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে এডিবির সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

‎এডিবি দীর্ঘদিন ধরে বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বৈঠকে বর্তমানে চলমান প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

‎মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন শিক্ষা খাতে সরকারের বিভিন্ন অগ্রাধিকারমূলক উদ্যোগ তুলে ধরে এডিবির চলমান সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

‎এডিবি কান্ট্রি ডিরেক্টর হায়ে ইয়ুন জং বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়নে এডিবির অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন এবং সরকারের উন্নয়নমূলক উদ্যোগে পাশে থাকার আগ্রহ প্রকাশ করেন।

‎বৈঠকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, শিক্ষা মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা এবং এডিবির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

রাবি শিক্ষার্থীকে মারধর: অবরোধে সারা দেশের সঙ্গে রেল যোগা...

নিউজ ডেস্ক : রসিদ ছাড়াই যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের প্রতি...

image

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস

পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সে...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...

image

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল, সম্ভাব্য সময় জানালো...

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী...

image

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দ...

নিউজ ডেস্কঃ সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতি এবং পরীক...

  • company_logo