ছবিঃ সিএনআই
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ধর্ষণ চেষ্টার ঘটনায় ভুক্তভোগি আট বছর বয়সের শিশুকে দেখতে গিয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী মির্জা আফরোজা আব্বাস। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রবিবার সকালে সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ডে আটিগ্রাম এলাকায় ভুক্তভোগি শিশুদের বাসায় যান তিনি। এসময় শিশুটির অভিভাবকদের সাথে কথা বলে মির্জা আফরোজা আব্বাস তাদের খোঁজ খবর নেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পরিবারটিকে আর্থিক সহায়তাও দেন। আফরোজা আব্বাস তাদের জানান, তারেক রহমান এই পরিবারটির পাশে আছেন এবং শিশুটির চিকিৎসা সহ আইনগত সহায়তা দেবার আশ্বাসও দিয়েছেন। এসময় আফরোজা আবাসের সাথে উপস্থিত ছিলেন জেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সহধর্মিনী মির্জা আফরোজা আব্বাস পরে সাংবাদিকদের বলেন, মাগুরার আছিয়া ধর্ষণকারির বিচার হলে পরবর্তীতে দেশে শিশু নির্যাতনের এতোগুলো ঘটনা ঘটতো না। সারা দেশে লাগামহীন ধর্ষণ ও শিশু নির্যাতনের ঘটনার জন্য বিগত শেখ হাসিনার সরকারের বিচার ব্যবস্থাকেই দায়ী করেন আফরোজা আব্বাস। তিনি বলেন, আওয়ামী সরকার কোন ধর্ষণের বিচার না করে তাদের পুরস্কৃত করায় দেশে গণধর্ষণের প্রবণতা সৃষ্টি হয়েছে। ধর্ষণ রোধে বর্তমান সরকারকে আরও কঠিন পদক্ষেপ গ্রহণের আহবান জানিয়ে ধর্ষণকারিদের প্রকাশ্যে জনসম্মুখে ফাঁসিয়ে ঝুলিয়ে বিচার নিশ্চিত সহ কঠোর আইন প্রণয়নের দাবিও জানান জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী মির্জা আফরোজা আব্বাস।
গত ১৪ মার্চ (শুক্রবার) সকালে সিদ্ধিরগঞ্জের আটিগ্রাম এলাকায় মায়ের কাছ থেকে টাকা নিয়ে শিশুটি সেলিমের মুদি দোকানে বিস্কুট কিনতে যায়। এসময় সেলিম চকলেটের দেবার প্রলোভন দেখিয়ে শিশুটিকে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করলে সে চিৎকার দেয়। তখন আশেপাশের লোকজন শিশুর চিৎকার শুনে এসে অভিযুক্ত সেলিমকে গণপিটুনি দেয়। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ অভিযুক্ত সেলিমকে আটক করে।
নিউজ ডেস্ক : আগামীকাল সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে...
নিউজ ডেস্ক : ৫ আগস্টের পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য কর...
নিউজ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত...
নিউজ ডেস্ক : উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য...
নিউজ ডেস্ক : জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে নিরপেক্ষ দায়...

মন্তব্য (১)
Burton
You have made your point very effectively!. meilleur casino en ligne Lovely stuff, Regards! casino en ligne Thanks a lot! Lots of stuff! casino en ligne Info very well applied.! casino en ligne francais You have made your point extremely nicely.! casino en ligne France Seriously a lot of terrific data! casino en ligne You explained this effectively! casino en ligne You've made your stand quite effectively.. casino en ligne Seriously quite a lot of terrific data. casino en ligne Awesome write ups Thanks. casino en ligne