• লিড নিউজ
  • জাতীয়

নতুন দলের নিবন্ধন পেতে আগামী ২০ এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে: ইসি

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদ নির্বাচনে নিজ প্রতীকে অংশ নিতে ইচ্ছুক এমন দলকে নিবন্ধন দিতে আবেদন আহ্বান করেছে নির্বাচন কমিশন (ইসি)৷ এক্ষেত্রে আগামী ২০ এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে।

সোমবার (১০ মার্চ) ইসি সচিব আখতার আহমেদ এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছেন।

এতে উল্লেখ করা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৯০ (ক)-এর অধীন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করতে ইচ্ছুক এবং রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা, ২০০৮-এ উল্লিখিত শর্তাবলি পূরণে সক্ষম রাজনৈতিক দলসমূহকে নির্বাচন কমিশন প্রদত্ত নির্দেশিকা মোতাবেক বিধিমালায় সংযোজিত ফরম-১ পূরণপূর্বক আগামী ২০ এপ্রিল ২০২৫ তারিখের মধ্যে নিবন্ধনের জন্য আবেদন করার আহ্বান জানানো যাচ্ছে।

নিবন্ধীকরণে আগ্রহী রাজনৈতিক দলকে স্বীয় লেটারহেড প্যাডে দরখাস্ত করতে হবে এবং দরখাস্তের সঙ্গে আবশ্যকীয় যে দলিলাদি সংযুক্ত করতে হবে, যথা-দলের গঠনতন্ত্র; দলের নির্বাচনি ইশতেহার, যদি থাকে;সদলের বিধিমালা যদি থাকে; দলের লোগো এবং পতাকার ছবি; দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি বা সমমানের কমিটির সকল সদস্যের পদবিসহ নামের তালিকা; দলের নামে রক্ষিত ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ও ব্যাংকের নাম এবং উক্ত অ্যাকাউন্টের সর্বশেষ স্থিতি; দলের তহবিলের উৎসের বিবরণ; দলের নিবন্ধনের দরখাস্ত করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তির অনুকূলে প্রদত্ত ক্ষমতাপত্র; নিবন্ধন ফি বাবদ অফেরতযোগ্য পাঁচ হাজার টাকা সচিব, নির্বাচন কমিশন সচিবালয়ের বরাবরে জমাকৃত ট্রেজারি চালানের কপি।

নিবন্ধন পাওয়ার শর্ত

(অ) বাংলাদেশ স্বাধীন হওয়ার পর হতে দরখাস্ত দাখিল করার তারিখ পর্যন্ত সময়ের মধ্যে অনুষ্ঠিত সংসদ নির্বাচনের যেকোনো একটিতে দলীয় নির্বাচনী প্রতীক নিয়ে কমপক্ষে একটি আসন লাভের সমর্থনে প্রামাণিক দলিল; অথবা (আ) বাংলাদেশ স্বাধীন হওয়ার পর হতে দরখাস্ত দাখিল করার তারিখ পর্যন্ত সময়ের মধ্যে অনুষ্ঠিত সংসদ নির্বাচনের যে কোনো একটিতে দরখাস্তকারী দল কর্তৃক নির্বাচনে অংশগ্রহণকৃত নির্বাচনী এলাকায় প্রদত্ত মোট ভোট সংখ্যার শতকরা পাঁচ ভাগ ভোট লাভের সমর্থনে কমিশন বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক ইস্যুকৃত প্রত্যয়নপত্র; অথবা (ই) দলের কেন্দ্রীয় কমিটিসহ, উহা যে নামেই অভিহিত হোন না কেন, একটি সক্রিয় কেন্দ্রীয় দপ্তর, অন্যূন এক তৃতীয়াংশ প্রশাসনিক জেলায় কার্যকর জেলা দপ্তর এবং অন্যূন একশতটি উপজেলা বা, ক্ষেত্রমতো, মেট্রোপলিটন থানায় কার্যকর দপ্তর এবং উক্তরূপ প্রতি উপজেলায় বা, ক্ষেত্রমতো, থানায় অন্যূন দুইশত ভোটার সদস্য হিসেবে দলের তালিকাভুক্ত থাকার সমর্থনে প্রামাণিক দলিল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোনো রাজনৈতিক দলকে নিবন্ধিত করার সিদ্ধান্ত গ্রহণের পর ওই দলের অনুকূলে কমিশন ফরম-৩ এ একটি নিবন্ধন সার্টিফিকেট প্রদান করবে এবং নিবন্ধিত রাজনৈতিক দলের নাম সরকারি গেজেটে প্রকাশ করবে নির্বাচন কমিশন।

বর্তমানে ইসিতে নিবন্ধিত দলের সংখ্যা ৪৯। প্রতি সংসদ নির্বাচনের পূর্বে নতুন দলকে নিবন্ধন দিতে আবেদন আহ্বান করে ইসি। আগামী ডিসেম্বরকে টার্গেট করে ভোটে প্রস্তুতি ইতোমধ্যে শুরু করেছে সংস্থাটি।  

মন্তব্য (০)





image

‎প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

image

দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার:...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যুবসমাজের...

image

সঠিক তথ্য সরবরাহ এবং অপতথ্য প্রতিরোধের আহ্বান তথ্যমন্ত্রীর

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ...

image

সরকার উদ্যোক্তাদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যারা উদ্য...

image

বন্যাদুর্গতদের পুনর্বাসন, ত্রাণ ও স্বাস্থ্যসেবায় সর্বোচ্...

নিউজ ডেস্কঃ পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার, চট্টগ্রাম ও সিলেট...

  • company_logo