• বিনোদন

কিয়ারা নেননি মাতৃত্বকালীন বিরতি!

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ বলিউডের এ সময়ের অভিনেত্রী কিয়ারা আদভানি। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) মা হতে যাওয়ার সুখবর দিয়েছেন তিনি। এরপর থেকেই শুভেচ্ছায় ভাসছেন তিনি ও তার স্বামী অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা।

নতুন ইনিংসের জন্য আলিয়া ভাট, শিল্পা শেঠি, কারিনা কাপুর খানের মতো বলিউডের অভিজ্ঞ মায়েদের অনেকেই কিয়ারাকে অভিনন্দন জানিয়েছেন। কেউ বা আবার দিয়েছেন উপদেশ।

তবে কিয়ারা নেননি কিন্তু মাতৃত্বকালীন বিরতি। শুক্রবার মা হওয়ার খবর দিয়েই শনিবার (০১ মার্চ) পৌঁছে গেছেন শুটিং ফ্লোরে। শুটিংয়ে প্রবেশের আগে তাকে ক্যামেরাবন্দী করেন অনেকেই। ক্যামেরা দেখে এদিন মুখ ফেরাননি কিয়ারা বরং পাল্টা হাসিমুখে কুশল বিনিময় করেছেন।

এদিন কিয়ারার পরনে ছিল সাদা শার্ট। ঢিলেঢালা শার্টের জন্য বেবিবাম্প বিশেষ চোখে পড়েনি। তবে মাতৃত্বের লাবণ্যে পরিপূর্ণ কিয়ারাকে দেখে খুশি সবাই।

বলিউডের একাধিক অভিনেত্রীরা মাতৃত্বকালীন ছুটি নেননি এর আগে। সেই তালিকায় যেমন আলিয়া ভাট রয়েছেন, তেমনই দীপিকা পাড়ুকোনও রয়েছেন। সেই পথেই হাঁটলেন কিয়ারা। শনিবার মুম্বাইয়ের এক স্টুডিওয় দেখা যায় কিয়ারাকে।  

প্রসঙ্গত, ‘শেরশাহ’ সিনেমার শুটিং সেট থেকেই প্রেমের সম্পর্কে জড়ান সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করার পর ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়েন এই জুটি। রাজস্থানের জয়সালমীরের সূর্যগড় হোটেলে জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে মালা বদল করেন তারা।

মন্তব্য (০)





image

‎৪০ তম ফোবানায় বিসিআই-এর অভিষেক—মিউজিক্যাল মেডলিতে মুগ্ধ...

বিনোদন ডেস্কঃ ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সাল হিলটনে ৪ থেক...

image

যে কারণে অভিনয় ছেড়ে দিতে চেয়েও ছাড়েননি সামান্থা

বিনোদন ডেস্ক : আগামী বছর বিনোদন অঙ্গনে দুই দশক পূর্ণ করবেন দ...

image

জিতের সঙ্গে আবার সিনেমা করা প্রসঙ্গে যা বললেন স্বস্তিকা

বিনোদন ডেস্ক : টালিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় দিদি নাম...

image

এটিএম শামসুজ্জামানের আজ জন্মদিন

বিনোদন ডেস্ক : আজ ১০ সেপ্টেম্বর কিংবদন্তি অভিনেতা এটিএম...

image

‘রুনা লায়লার মৃত্যুর গুজব’ যা বললেন তার মেয়ে

বিনোদন ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে...

  • company_logo