• বিনোদন

দুই সন্তানকে নিয়ে আবেগঘন মুহূর্তে পরীমনি

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি অভিনয়ে দীর্ঘ বিরতির পর দেখা যাবে ‘ডোডোর গল্প’ সিনেমায়। এ সিনেমাটি আগামী ঈদে মুক্তি পাচ্ছে। এ সিনেমার মাধ্যমে আবারও বড়পর্দায় ফিরছেন অভিনেত্রী। তবে অভিনয়ে অনিয়মিত হলেও সামাজিক মাধ্যমে প্রায়ই সক্রিয় থাকেন পরীমনি। বিশেষ করে, দুই সন্তান পুণ্য ও প্রিয়মকে নিয়েই যেন তার পৃথিবী।

কাজের পাশাপাশি সন্তানদের নিয়েই সময় কাটে তার। নায়ক শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর দুই সন্তানকে নিয়ে সিঙ্গেল মাদারের দায়িত্ব পালন করছেন পরীমনি। মাতৃত্ব যে এখন তার গুরুদায়িত্ব, তা বলার বাকি রাখে না। মাঝে মাঝেই তাদের নিয়ে আনন্দ-আবেগঘন মুহূর্তে দেখা যায় সামাজিক মাধ্যমের কল্যাণের। এবারও তার ব্যতিক্রম হলো না।

শুক্রবার দুপুরে সামাজিক মাধ্যম ফেসবুকে সন্তানদের সঙ্গে একটি চমৎকার মুহূর্ত শেয়ার করে নিয়েছেন পরীমনি। পোস্ট করা ছবিতে দেখা গেছে, গাড়ির ভেতরে দুই সন্তানকে দুই পাশে আগলে রেখে হাসিমুখে বসে আছেন তিনি। কালো রঙের হিজাব ও চশমায় পরীমনিকেও দেখাচ্ছিল বেশ স্নিগ্ধ। আর দুই সন্তান পরে ছিল লাল রঙের ম্যাচিং পোশাক। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন— হ্যাপি ফ্রাইডে! মাশাআল্লাহ।

সামাজিক মাধ্যমে পরীমনির সেই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। তার ভক্ত-অনুরাগী থেকে শুরু করে নেটিজেনদের মন কাড়ে। তারা এই মা-সন্তানদের প্রতি ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন। পরীমনির ছবির মন্তব্যের ঘরে এক নেটিজেন লিখেছেন— মাশাআল্লাহ একটি সুখী পরিবার। আরেক নেটিজেন লিখেছেন— মাশাআল্লাহ, মা পরীর দুই ডানা।

মন্তব্য (০)





image

যে কারণে নিজের বিরক্তি উগরে দিলেন অভিনেত্রী ভাগ্যশ্রী

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ভাগ্যশ্রীর ঝুলিতে ম...

image

দীর্ঘ বিরতির পর ফিরছেন মিম মানতাশা

বিনোদন ডেস্ক  : ২০১৮ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় ...

image

ববিতার হাতে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী

বিনোদন ডেস্ক : বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও উল্লেখযোগ্য অবদানের স্বীকৃ...

image

জন্মদিনে হীরার কেক কাটলেন উর্বশী, যা জানা গেল

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা মানেই রাজকীয় জীবনযাপন আর ...

image

কিন্তু গায়ে হাত তুলবেন কেন: শবনম ফারিয়া

বিনোদন ডেস্ক : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শি...

  • company_logo