• স্বাস্থ্য

গাজীপুরে বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ কার্যক্রম

  • স্বাস্থ্য

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়ন পরিষদের আঙিনায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনার প্রেক্ষিতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ কার্যক্রম আয়োজিত হয়।

শনিবার (২২ ফ্রেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এই ক্যাম্পে বিএনপির নির্বাহী কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার এসএম রফিকুল ইসলাম বাচ্চু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আকন্দ ফাউন্ডেশনের উদ্যোগে ক্যাম্পটি উদ্বোধন করেন আকন্দ ফাউন্ডেশনের চেয়ারম্যান লুৎফর রহমান আকন্দ। মেডিকেল ক্যাম্পে ঢাকার ০৭ জন বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় দুই শতাধিক মানুষের মধ্যে ব্যবস্থাপত্র ও ঔষধ বিতরণ করেন।

মেডিকেল ক্যাম্পে অন্যদের মধ্যে শ্রীপুর উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সাবেক সভাপতি এসএস মাহফুল হাসান হান্নান, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি এনামুল হক মনি, যুগ্ম সম্পাদক এড. মামুনুর রশিদ, প্রচার-প্রকাশনা সম্পাদক বদিউল আলম সবুজ, জেলা যুবদলের আহ্বায়ক সদস্য রানা রায়হানসহ অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আকন্দ ফাউন্ডেশনের চেয়ারম্যান লুৎফর রহমান আকন্দ বলেন, "সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনার প্রেক্ষিতে মানবিক কর্মকাণ্ডের অংশ হিসেবে আমরা এই ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু করেছি। পর্যায়ক্রমে শ্রীপুরের সকল এলাকায় এসব ক্যাম্প পরিচালনা করা হবে।" আমাদের উদ্দেশ্য সমাজের অবহেলিত মানুষ যেন চিকিৎসা সেবা পায়।

মন্তব্য (০)





image

ইস্টার্ন ইউনিভার্সিটিতে ফিজিওথেরাপি সচেতনতামূলক সেমিনার ও...

নিজস্ব প্রতিবেদকঃ তরুণ প্রজন্মের মধ্যে ঘাড় ও কোমর ব্যথ...

image

‎অ্যান্টিবায়োটিক যত্রতত্র ব্যবহারে ক্যান্সারের চেয়েও ভয়ঙ্...

নিউজ ডেস্কঃ চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক সেবন...

image

ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, চলছে কর্মবিরতি

নিউজ ডেস্ক : সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক ইন্টার্ন চিকিৎ...

image

‎দেশের যে ৩৫ জেলায় ভয়ংকর ভাইরাস শনাক্ত

নিউজ ডেস্কঃ দেশের ৩৫ জেলায় শনাক্ত হয়েছে নিপাহ ভাইরাস। ভয়ংকর ...

image

রয়েল বিশ্ববিদ্যালয়ে নেক পেইন ও ডিভাইস-সম্পর্কিত ফিজিওথের...

নিজস্ব প্রতিবেদকঃ বর্তমান ডিজিটাল যুগে মোবাইল ও ল্যাপটপ ব্যব...

  • company_logo