• বিনোদন

কখনোই পেশাদারভাবে নাচ শেখেননি নোহা ফাতেহি!

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ বলিউডের মডেল ও অভিনেত্রী নোহা ফাতেহির জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। তিনি মিডিয়ায় আসার আগে একসময় সেলস অ্যাসোসিয়েট হিসেবে কাজ করতেন। নোরা ফাতেহি বলি ইন্ডাস্ট্রিতে পা দিয়েই নাচ-গানের জন্যই বিশেষভাবে পরিচিতি লাভ করেছেন। নাচ দিয়েই তার ক্যারিয়ার শুরু।

অভিনেত্রী সিনেমায় অভিনয়ের পাশাপাশি দারুণ সব আইটেম গানে নাচ দিয়ে দশর্কদের মাত করে তোলেন। এ জন্য তিনি বলি সিনেমাপ্রেমীদের কাছে বেশ জনপ্রিয়। গত ১০ বছরের ক্যারিয়ারে ভক্তদের কাছে নাচে পরিচিতি পেলেও কখনোই পেশাদারভাবে নাচ শেখেননি অভিনেত্রী। তিনি নিজেই নাচ রপ্ত করেছেন। এ জন্য তার পারিশ্রমিকও আকাশছোঁয়া। তাহলে কত পারিশ্রমিক পান নোরা ফাতেহি?

নোরা ফাতেহি সিনেমায় অভিনয় করলেও আইটেম গান তাকে বেশি খ্যাতি এনে দিয়েছে। যে কারণে গানের পারফরম্যান্সে প্রায় সিনেমার সমান পারিশ্রমিক নেন অভিনেত্রী। নোরা ফাতেহির জানা–অজানা কিছু তথ্য তার ভক্ত-অনুরাগীদের কাছে তুলে হলো—

বিলাসী জীবনযাপন করেন অভিনেত্রী নোরা ফাতেহি। মুম্বাই ও কানাডায় তার বিলাসবহুল অ্যাপার্টমেন্ট রয়েছে, যার মূল্য ১২ কোটি টাকার বেশি। এ ছাড়া তার একটি ভ্যানিটি ব্যাগের মূল্য কোটি টাকার ওপরে।

এ ছাড়া নোরা ফাতেহির নানা রকম গাড়ি সংগ্রহের নেশা রয়েছে। তার সংগ্রহে থাকা গাড়ির মধ্যে রয়েছে— বিএমডব্লিউ ফাইভ সিরিজ, মার্সেডিজ বেঞ্জ, হোন্ডা সিটিসহ একাধিক গাড়ি।

ইন্ডিয়াডটকম সূত্রে জানা গেছে, নোরা ফাতেহি বলিউডে একটি সিনেমার জন্য পারিশ্রমিক নেন দুই কোটি রুপি। কিন্তু একটি আইটেম গানের পারিশ্রমিকও নেন দুই কোটি রুপির বেশি। আর সে কারণে একাধিকবার শিরোনামও হয়েছেন অভিনেত্রী।

মন্তব্য (০)





image

হুজুগে মানসিকতা আমাদের পুরো জাতির মধ্যেই রয়েছে: কেয়া পায়েল

বিনোদন ডেস্ক : বিনোদন জগতের ছোটপর্দার অভিনেত্রী কেয়া পায়েল ন...

image

কী করেছিলেন অক্ষয়, কেন ট্রমায় চলে যান জ্যাকলিন?

বিনোদন ডেস্ক : বলিউডে নিজের জায়গা তৈরি করতে শ্রীলংকা থেকে আস...

image

নির্বাচনে প্রচারে সায়ন্তিকার সঙ্গী দেব, রাজের সমর্থনে শুভ...

বিনোদন ডেস্ক : পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের আগে শ...

image

শাহরুখের যে সিনেমা দেখে অঝোরে কেঁদেছিলেন আমির

বিনোদন ডেস্ক : বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আম...

image

এয়ারপোর্টে মবের শিকার আলিয়া ভাট, মুখ খুললেন সাবেক বডিগার্ড

বিনোদন ডেস্ক : ক্যারিয়ারের শুরুর দিকেই এক ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হতে হ...

  • company_logo