• বিনোদন

‘এই দেশে সব অবস্থায় চুপ থাকাই বুদ্ধিমানের কাজ’

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : রুকাইয়া জাহান চমক বর্তমানে ছোট পর্দার পরিচিত মুখ। অভিনয় আর সৌন্দর্য দিয়ে খুব কম সময়ে দর্শকের মন জয় করেছেন অভিনেত্রী। ক্যারিয়ারের শুরু থেকেই ঠোঁটকাটা স্বভাব আর স্পষ্টভাষী হিসেবে বেশ পরিচিতি রয়েছে তার। তবে এবার ভিন্ন সুরে চমক। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানালেন, বর্তমান সময়ে চুপ থাকাই সম্ভবত সবচেয়ে বড় বুদ্ধিমত্তার কাজ। 

সম্প্রতি ফেসবুকে দেওয়া এক পোস্টে চমক লেখেন, ‘এই দেশে সব অবস্থায় চুপ থাকাই নাকি বুদ্ধিমানের কাজ। যারা অন্যায়ের প্রতিবাদ করেন, তারা নির্বোধ। আজকে থেকে যাই হোক, আমি শাড়ি পরে রোমান্টিক ছবি দিব।’

সম্প্রতিক সময়ে চলমান অস্থিরতা এবং প্রতিবাদী মানুষের প্রতি দৃষ্টিভঙ্গির দিকেই ইঙ্গিত করেছেন অভিনেত্রী। তার মতে, যেখানে সত্য বলা বা অন্যায়ের প্রতিবাদ করাকে নির্বুদ্ধিতা হিসেবে দেখা হয়, সেখানে নিজেকে গুটিয়ে নেওয়াই শ্রেয়। 

চমক সিদ্ধান্ত নিয়েছেন, এখন থেকে সামাজিক বা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবেন না, কেবল নিজের গ্ল্যামারাস আর রোমান্টিক ছবি পোস্ট করেই সময় কাটাবেন। 

অভিনেত্রীর ফেসবুকের পোস্টে মন্তব্য করেছেন অনেক ভক্ত। অনেকে চমকের সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেছেন। এতে একজন মন্তব্য করেছেন, ‘বর্তমান পরিস্থিতিতে সেটাই বুদ্ধিমতীর কাজ হবে।’

 

মন্তব্য (০)





image

বিতর্কের মুখে গান নিষিদ্ধ, নিজের অবস্থান জানালেন নোরা

বিনোদন ডেস্ক : বলিউডের গ্ল্যামার গার্ল নোরা ফাতেহি এবং মেগাস...

image

শপিংয়ের ক্ষেত্রে আমি যথেষ্ট বেরসিক : আসিফ আকবর

বিনোদন ডেস্ক : ‘ও প্রিয়া তুমি কোথায়’ অ্যালবামের মাধ্যমে সং...

image

আমি একদম নতুন এক মানুষ: পূর্ণিমা

বিনোদন ডেস্ক : ঢালিউড অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা দীর্ঘদিন অভিনয় থেক...

image

মৃত্যুর আগে প্রচণ্ড অর্থকষ্টে কেটেছে শামস সুমনের জীবন— জয়...

 নিউজ ডেস্ক : নব্বই দশকের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত...

image

ঈদের পাঁচদিন চ্যানেল টোয়েন্টিফোরে বসেছে তারকার মেলা

বিনোদন প্রতিবেদকঃ ঈদ মানেই চ্যানেল টোয়েন্টিফোরে বিশেষ আয়োজন।...

  • company_logo