ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ সারা দেশে আজ শনিবার ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হচ্ছে। গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের পেক্ষাপটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
সভায় সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ থেকেই গাজীপুর এলাকাসহ সারা দেশে এ অভিযান শুরু হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এ বিষয়ে রোববার প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, শুক্রবার রাতে গাজীপুরে পতিত স্বৈরাচারের সন্ত্রাসীদের হামলায় কয়েকজন গুরুতর আহত হয়েছেন। এরপরই এমন সিদ্ধান্ত নেওয়া হলো সরকারের পক্ষ থেকে।
নিউজ ডেস্ক : গুরুতর স্বাস্থ্যগত কারণে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করায় ভারপ্...
নিউজ ডেস্ক : যারা ধর্মের নামে সমাজ ও রাষ্ট্রে বিভক্তি সৃষ্টির চেষ্টা করে...
নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের পরবর্তী রাষ...
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। রাষ্ট...
নিউজ ডেস্কঃ সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পদত্যা...

মন্তব্য (০)