ফাইল ছবি
নিউজ ডেস্কঃ রাজধাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এই ভূমিকম্প অনুভূত হয়। একই সময় ভূমিকম্পে কাঁপল সিলেট। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬।
বুধবার (৫ মার্চ) বেলা ১১টা ৩৮ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবীর গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।
রুবায়েত কবীর বলেন, আজ বেলা ১১টা ৩৬ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। উৎপত্তিস্থল ভারত ও মিয়ানমারের সীমান্তবর্তী এলাকা। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৪৪৯ কিলোমিটার। উৎপত্তিস্থলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬।
এটি মাঝারি মাত্রার ভূমিকম্প হিসেবে বিবেচিত বলে জানান রুবায়েত কবীর।
ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষতির তথ্য পাওয়া যায়নি। এ নিয়ে গত ১০ দিনে চারবার দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হলো।
নিউজ ডেস্কঃ ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠ...
নিউজ ডেস্কঃ বিশ্বজুড়ে জলবায়ু তহবিলে অনুদান কমার প্রবণতার মধ্...
নিউজ ডেস্কঃ ঢাকার বাতাসে তুলনামূলক উন্নতি হয়েছে। গত দুই দিনে...
নিউজ ডেস্কঃ হাজং সম্প্রদায়ের শত বছরের ইতিহাস, ঐতিহ্য ও হারান...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও ভারতের মধ্যে ৩০ বছর মেয়াদি গঙ্গা...

মন্তব্য (০)