• সমগ্র বাংলা

গাজীপুরে মার্কেটের আগুন, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরী চান্দনা চৌরাস্তা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের একটি মার্কেটে আগুন লেগেছে। খবর পেয়ে গাজীপুর ও ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে আনোয়ারা বেগম সুপার মার্কেটে আগুন লাগে। বিকেল সাড়ে ৪টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, টিনের ছাউনি যুক্ত আধাপাকা মার্কেটটিতে পাঁচটি দোকান ছিল। দোকানগুলোতে গ্যাসের চুলা, গ্যাসের চুলার বিভিন্ন খুচরা মালামাল, গ্যাস সিলিন্ডার বিক্রি করা হতো। আজ বিকেল সাড়ে ৩টার দিকে মার্কেটের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন বলেন, “মার্কেটে আগুন লাগার কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঢাকামুখী সমস্ত গাড়ি জয়দেবপুর সড়ক ব্যবহার করে উড়াল সড়ক দিয়ে ঢাকার দিকে চলে যায়। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।”

মন্তব্য (০)





image

দাঁড়িপাল্লা মার্কা বিজয়ী হলে কৃষক সার, বীজ ও কীটনাশক ন্যা...

১

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১১ দ...

image

প্রবাসীর বাড়ি অবরুদ্ধ করে রাখলেন জামায়াত নেতা, এলাকাবাস...

২

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তরের সাদুল্লাপুর ইউনিয...

image

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে দুই প্রার্থীসহ চারজনকে শোকজ

৩

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নির্...

image

সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

৪

ময়মনসিংহ প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুরের সাংবাদিক লুৎফুজ্জ...

image

ভোলায় বিএনপি নেতা হোসেন মাঝিকে ছুরিকাঘাত, গণপিটুনিতে যুবক...

৫

ভোলা প্রতিনিধি: ভোলার সদর উপজেলার রাজাপুর ইউনিয়...

  • company_logo