• সমগ্র বাংলা

বিরামপুর রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাকের চালক ও হেলপার নিহত

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন।  আজ ৩ ফেব্রুয়ারী সোমবার রাত ১টার দিকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের সাথে পাথরবাহী ট্রাকের সাথে ওই দূর্ঘটনা ঘটেছে।

নিহত ট্রাক চালক মাহবুব হোসেন পঞ্চগড় জেলা সদরের বাসিন্দা। হেলপারের আরিফ হোসেন পঞ্চগড়ের তেতুলিয়ার ভজনপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। 

 বিরামপুর থানার ইনচার্জ মমতাজুল হক জানান,, বিরামপুর ত্যাগ করে একটি পাথরবোঝাই ট্রাক গন্তব্যে যাবার সময় বিরামপুরের (রেল ঘুমটি) রেলক্রসিং অতিক্রম করার সময় ঢাকাগামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেন ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের অংশ নিমিষেই দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনা স্হলে ট্রাকের হেলপার নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় ট্রাকের চালককে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।

স্থানীয়রা জানায়, রেলক্রসিংয়ের দায়িত্বে থাকা গেটম্যান রেলগেটে হাতল ফেলে না রাখায় এই দুর্ঘটনা ঘটেছে। গেটম্যানের অসচেতনতার কারণে এমন দূর্ঘটনার কারন। দুর্ঘটনার পর গেটম্যান পলাতক ।

দূর্ঘটনার খবর পেয়ে পার্বতীপুর রেলওয়ে থানার ইনচার্জ ফখরুল ইসলাম জানান, দুর্ঘটনায় ট্রেনটির সামনের অংশ কিছুটা ক্ষতিগ্রস্হ হয়েছে। তবে ট্রেনটি গন্তব্যের দিকে ছুটে গেছে। 

এদিকে দূর্ঘটনার কারণে ট্রেন চলাচল রাতে কিছু সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ থাকলেও ভোর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে রাস্তার উপর ট্রাকটি পড়ে থাকায় দীর্ঘ যানজটের কারণে দিনাজপুর, ঢাকা ও রুটে সকল যানবাহন চলাচল ব্যঘাত ঘটে।  ট্রাকটি র্ঘপসারনের পর ৭ থেকে ৮ ঘন্টা পর দিনাজপুর ঢাকা মড়াসড়কের যানবাহন চলাচল স্বাভাবিক করে পুলিশ। 

মন্তব্য (০)





image

গোপালপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন সংসদ সদস্য আবদু...

১

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : সনাতন ধর্মা...

image

চিরিরবন্দরের শয়ন কক্ষে গলায় ওড়না পচানো মায়ের লাশের পাশে ...

২

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরের অমরপুর ইউনিয়নের...

image

পরকীয়া সম্পর্কের জের শার্শায় মোবাইলে ভিডিও ধারণ করে প্রব...

৩

বেনাপোল প্রতিনিধি: ​যশোরের শার্শায় পরকীয়া সম্পর্কের জেরে চম্...

image

সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন, রোহিঙ্গা ক...

৪

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় ইসমাইল হামিদ ওরফ...

image

মাগুরায় আট দিনের ব্যবধানে বিপুল ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার

৫

মাগুরা প্রতিনিধি : মাগুরায় আট দিনের ব্যবধানে ৩২ হাজার ইয়াবাস...

  • company_logo