• জাতীয়

আগামীর নির্বাচন হবে একটি মডেল নির্বাচন: নওগাঁয় নির্বাচন কমিশনার

  • জাতীয়

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের যে আস্থা থাকার কথা সেটি ছিল না। পরবর্তীত পরিস্থিতির পর সেই আস্থা ফিরিয়ে আনতে কাজ করছে নির্বাচন কমিশন। যাতে মানুষ স্বাচ্ছন্দে নিজেদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচন করতে পারে সেইটা নিশ্চিত করা হবে।  একটি মডেল নির্বাচন আয়োজন করতে হলে প্রথম শর্ত হলো নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন। তাই এবার ভোটার তালিকা হালনাগাদের কাজ সরাসরি ভোটারদের বাড়ি গিয়ে করা হচ্ছে। তাই সবার সার্বিক সহযোগিতা নিয়ে আগামীর নির্বাচনকে একটি মডেল নির্বাচন হিসেবে প্রতিষ্ঠিত করতে নির্বাচন কমিশন বদ্ধ পরিকর।

তিনি আরো বলেন, ইতোপূর্বে ভোটার তালিকার তথ্যে নানা সমালোচনা ছিল। এবছর ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচী নির্ভূল ভাবে তথ্য সংগ্রহ করার কাজ করা হচ্ছে। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটি সম্পূর্ণ একটি রাজনৈতিক ঐক্যমত প্রক্রিয়ার বিষয়। নির্বাচন কমিশনের বিষয় নয়। তফসিল ঘোষণা পর নিবন্ধিত রাজনৈতিক দল থাকলে তখন সে সিদ্ধান্ত নেওয়া হবে।

রবিবার দুপুরে নওগাঁ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের আয়োজনে তথ্য সংগ্রকারী, সুপারভাইজার ও নতুন ভোটারদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল, পুলিশ সুপার সাফিউল সারোয়ারসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 

মন্তব্য (০)





image

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

নিউজ ডেস্ক : গুরুতর স্বাস্থ্যগত কারণে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করায় ভারপ্...

image

ধর্মের নামে যারা বিভক্তি চায়, তারা জাতি ও ঈশ্বরের শত্রু: ...

নিউজ ডেস্ক : যারা ধর্মের নামে সমাজ ও রাষ্ট্রে বিভক্তি সৃষ্টির চেষ্টা করে...

image

রাষ্ট্রপতি পদে যাকে যোগ্য মনে করেন আসিফ নজরুল

নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের পরবর্তী রাষ...

image

‎নির্বাচন না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন ...

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। রাষ্ট...

image

‎পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

নিউজ ডেস্কঃ সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পদত্যা...

  • company_logo