• অর্থনীতি

দিনাজপুর বড়পুকুরিয়া খনিতে নতুন ফেইজে কয়লা উত্তোলন শুরু

  • অর্থনীতি

ফাইল ছবি

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বড়পুকুরিয়া খনিতে ১৩০৫ নম্বর নতুন ফেইজ থেকে গেল  শনিবার রাত থেকে আবারো কয়লা উত্তোলন শুরু হয়েছে। নির্ধারিত সময়ের ১০ দিন আগেই কয়লা উত্তোলন শুরু হয়েছে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

কয়লা খনির মহা ব্যবস্থাপক খান মোহাম্মদ জাফর সাদিক জানান, গেল শনিবার  রাত ১২ টা থেকে নতুন ওই ফেইজে কয়লা উত্তোলন শুরু করেছেন তারা। এর আগে ১৪১৪ ফেইজের
উত্তোলন যোগ্য কয়লার মজুদ শেষ হওয়ায় গত বছরের ৩০ নভেম্বর থেকে খনিতে কয়লা উত্তোলন বন্ধ রাখা হয়েছিল। পুরানো ফেইজ থেকে নতুন ফেইজে যন্ত্রপাতি স্থাপন শেষে নির্ধারিত সময়ের ১০ দিন আগেই কয়লা উত্তোলন শুরু হয়েছে। ১৩০৫ ফেইজ শুরুর প্রথম সপ্তাহে পরীক্ষামূলক ভাবে দৈনিক দেড় থেকে ২ হাজার টন এবং পরবর্তীতে দৈনিক ৩ থেকে সাড়ে ৩ হাজার টন কয়লা উত্তোলনের আশা করছেন তারা। আগামী জুন মাস পর্যন্ত নতুন ফেইজে ৩ লক্ষ ৯৫ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলনরর লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।

উত্তোলিত কয়লায় পাশ্ববর্তী তাপবিদ্যুৎ কেন্দ্রে সরবরাহ এবং বিদ্যিৎ উৎপাদনে ব্যবহার করা হবে।

এর আগে ডিসেম্বর মাস পর্যন্ত ১৪১৪ ফেইজ থেকে ৩ লক্ষ ৯৫ হাজার মেট্রিক টন লক্ষ্যমাত্রার চেয়ে বেশী প্রায় ৪ লক্ষ  ৮১ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন হয়েছিল।

মন্তব্য (০)





image

দুই ব্যাংকের লেনদেন ২ দিনের জন্য বন্ধ ঘোষণা

১

নিউজ ডেস্ক : কোর ব্যাংকিং সিস্টেমের সফটওয়্যার ও ডেটাবেজ হালন...

image

আইএমএফ’র সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা ফলপ্রসূ: অর্থ...

২

নিউজ ডেস্কঃ আইএমএফ’র সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে ফলপ্র...

image

‎বাংলাদেশকে কঠোর মুদ্রানীতি বজায় রাখার পরামর্শ আইএমএফের

৩

নিউজ ডেস্কঃ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশকে কঠোর মুদ্রানীত...

image

চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১২.৯ শতাংশ বেড়ে ৯.৯৯৭ বি...

৪

নিউজ ডেস্কঃ চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৩ অক্টোবর পর্যন্ত স...

image

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন, দেশে ভরি কত?

৫

নিউজ ডেস্ক : বিশ্ববাজারে টানা তৃতীয় সেশনে কমেছে স্বর্ণের দাম...

  • company_logo