ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ দেশের অর্থনীতির অবস্থা ভালো নয় বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ (সোমবার, ১৬ মার্চ) দুপুরে চট্টগ্রামের মীরসরাইয়ে বামনসুন্দর খাল খনন উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
আমির খসরু বলেন, ‘দেশের অর্থনীতির অবস্থা ভালো নয়। মধ্যপ্রাচ্য যুদ্ধ ও এনার্জি ক্রাইসিস চলছে। এরমধ্যেও সরকার কাজ এগিয়ে নিচ্ছে। অর্থের বিষয়টি হিসাবে রেখেই সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে।’
এসময় তিনি বলেন, ‘বর্তমান সরকার প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত রাখাকে অগ্রাধিকার দিচ্ছে। খাল খনন কর্মসূচিতে দেশের প্রান্তিক মানুষ সুফল পাবে। কৃষি, মৎস্য, জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তনের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বড় ভূমিকা রাখবে।’
এসব খাল দীর্ঘদিন ধরে দূষণ ও দখল হয়েছে। তবে এবার যত শক্তিশালী দখলদার হোক ছাড় দেয়া হবেনা বলে জানান মন্ত্রী।
নিউজ ডেস্ক : দেশে প্রাথমিকভাবে চারটি ডিজিটাল ব্যাংকের অনুমোদ...
নিউজ ডেস্ক : বাংলাদেশে সর্বজনীন পেনশন কর্মসূচিতে শরিয়াহভিত্ত...
নিউজ ডেস্কঃ বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে অপ্রচলিত বা...
নিউজ ডেস্ক : পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা ও সমস্যা সমাধানে বি...
নিউজ ডেস্কঃ চলতি ২০২৬–২৭ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক...

মন্তব্য (০)