• অপরাধ ও দুর্নীতি

কুড়িগ্রামে পুলিশের গাড়ি থেকে আসামি ছিনতাই, ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

  • অপরাধ ও দুর্নীতি

ফাইল ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুই মাদককারবারিকে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে। গতকাল রোববার রাতে উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের বাবুরহাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের ছয় সদস্যকে থানা থেকে প্রত্যাহার করে কুড়িগ্রাম পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দার সূত্রে জানা গেছে, বাবুরহাট বাজারে গ্রামের হাফিজুল ইসলাম ও তাঁর স্ত্রী দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছিলেন। গতকাল ভূরুঙ্গামারী থানা-পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে ১ হাজার ৬২০টি ইয়াবাসহ ওই দম্পতিকে আটক করে। পরে চর ভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যের মধ্যস্থতায় ৩৫ হাজার টাকার বিনিময়ে হাফিজুলের স্ত্রীকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু পুলিশ টাকা নেওয়ার পর কাউকে ছেড়ে না দিয়ে স্বামী-স্ত্রী দুজনকেই পুলিশ ভ্যানে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে স্থানীয় বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে পুলিশের গাড়ি থেকে ওই দম্পতিকে ছিনিয়ে নেন।

তবে পুলিশের দাবি, টাকার বিনিময়ে কাউকে ছেড়ে দেওয়ার চুক্তি বা টাকা লেনদেনসংক্রান্ত কোনো ঘটনা ঘটেনি। অভিযানের পর মাদক কারবারি দম্পতিকে আটক করে থানায় নিয়ে আসার সময় স্থানীয় বাসিন্দারা গাড়ি আটক করে তাঁদের ছিনিয়ে নিয়েছেন। এ বিষয়ে জানতে অভিযুক্ত চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ইউপি সদস্য আসাদুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় শুনে তিনি ব্যস্ত আছেন বলে মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন।

সহকারী পুলিশ সুপার (ভূরুঙ্গামারী সার্কেল) মাসুদ রানা জানান, গতকালের অভিযানের সময় স্থানীয় বাসিন্দারা পুলিশের গাড়ি ঘেরাও করে আসামিদের ছিনিয়ে নেন। অভিযানের ব্যর্থতার কারণে ভূরুঙ্গামারী থানার ছয় পুলিশ সদস্যকে গতকাল রাতেই প্রত্যাহার করা হয়েছে।

মন্তব্য (০)





image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

image

টাকা ছিনিয়ে নিতেই ব্যবসায়ী আজিজকে হত্যা ; গ্রেপ্তার ৩

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার পেঁয়াজ ব্যবসায়ী আব্দ...

  • company_logo