• শিক্ষা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৭১ শিক্ষার্থী বহিষ্কার

  • শিক্ষা

ফাইল ছবি

রংপুর ব্যুরোঃ আবু সাঈদ হত্যার ঘটনায় জড়িত থাকায় বোরোবির  ৫৬ শিক্ষার্থীকে এক ও দুই সেমিস্টার করে বহিষ্কারসহ ১৫ শিক্ষার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের। জুলাই বিপ্লবের প্রথম শহীদ বেরোবে শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রবিবার (৫ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ১০৯তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিষয়টি সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী।

১০৯তম সিন্ডিকেট সভায় শৃঙ্খলা কমিটির সুপারিশ অনুযায়ী ১৫ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ ৩৩ জনকে ২য় সেমিস্টার ড্রপ ও ২৩ জনকে ১ সেমিস্টার ড্রপের সিদ্ধান্ত গৃহীত হয়েছে সিন্ডিকেট সভায়। 

সারাদেশে কোটা সংষ্কার আন্দোলনে শিক্ষার্থী নিপীড়নের ঘটনায় বেরোবির অভিযুক্তদের বেশির ভাগই ছাত্রলীগের নেতা কর্মী।এছাড়া হামলার সাথে জড়িত শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সাময়িক বহিষ্কার করে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

কিন্তু নোটিশের জবাব না আসায় আগামী সিন্ডিকেটের তাদেরকে পূর্ণাঙ্গ বহিষ্কারের জন্য বিষয়টি উঠানো হবে বলেও জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম শওকত আলী। একই সঙ্গে ২০১৮  সালে প্রণীত বিধিমালা অনুযায়ী আবু সাঈদ হত্যার ঘটনায় অভিযুক্তদের বিষয়ে সিদ্ধান্ত নিতে ভিসিকে সমর্থন দিয়েছে সিন্ডিকেট সদস্যরা।

১০৯ তম সিন্ডিকেট সভায় ছাত্র সংসদ নির্বাচনের আগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোন ধরনের অভ্যন্তরিন নির্বাচন হবে না বলেও সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছাত্র সংসদ নির্বাচনের রোড ম্যাপ তৈরির কমিটিও করা হয়েছে ।

মন্তব্য (০)





image

‎শিক্ষাজীবনের অর্জিত মেধা ও উদ্ভাবনী শক্তিকে দেশের কল্যাণ...

১

নিউজ ডেস্কঃ শিক্ষার প্রকৃত সার্থকতা তখনই প্রকাশ পায়, যখন মান...

image

দুই বছরের নীরবতা ভেঙে বাকৃবিতে ‘ত্রিভুজের’ প্রত্যাবর্তন

২

বাকৃবি প্রতিনিধি : দীর্ঘ দুই বছরের বিরতি কাটিয়ে ‘ত্রিব...

image

বাকৃবিতে অনুষ্ঠিত হলো জাপানে উচ্চশিক্ষা ও বৃত্তি বিষয়ক সে...

৩

বাকৃবি প্রতিনিধি : জাপানে উচ্চশিক্ষা, সরকারি বৃত্তি ও গবেষণা...

image

‎চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই

৪

‎নিউজ ডেস্কঃ পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে শিক্ষার অবিচ্ছ...

image

প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের পদায়নের নতুন তারিখ ঘোষণা

৫

নিউজ ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫&...

  • company_logo