• শিক্ষা

অবরুদ্ধের ১২ ঘণ্টা পর মুক্ত ভিসি; শাকসু নির্বাচনের দাবিতে আজ দিনভর কর্মসূচি ‎

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচনে হাইকোর্টের স্থগিতাদেশকে কেন্দ্র করে অবরুদ্ধ শাবি উপাচার্য (ভিসি), রেজিস্ট্রারসহ প্রশাসনিক ভবনে অবস্থান করা শিক্ষকরা প্রায় ১২ ঘণ্টা পর মুক্ত হলেন।

‎তবে আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১০টা থেকে আবারও নির্বাচনের দাবিতে ক্যাম্পাসে অবস্থানসহ দিনভর নানা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

‎রাত সাড়ে ১২টায় শাকসু নির্বাচনের জন্য আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন উপাচার্য ও শিক্ষকরা। পরে বৈঠকে শাবি ভিসি আইনি লড়াই করে যতদ্রুত সম্ভব শাকসু নির্বাচনের ব্যবস্থা করার আশ্বাস দেন তাদের। এমন আশ্বাসে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে কর্মসূচি তুলে নেয়া হয় এবং খুলে দেয়া হয় প্রশাসনিক ভবন।

‎এর আগে, গতকাল (সোমবার, ১৯ জানুয়ারি) সকাল থেকে শাকসু নির্বাচনের দাবিতে বিক্ষোভসহ নানা কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এক পর্যায়ে হাইকোর্টের রায়ে শাকসু নির্বাচন স্থগিতের খবরে বিক্ষুব্ধ হয়ে উপাচার্য, রেজিস্ট্রারসহ কয়েকজনকে ভেতরে রেখেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা দেন আন্দোলনকারীরা।

‎পরে এ দিনই বিকেলে শাকসু ও হল সংসদ নির্বাচন চার সপ্তাহ স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আবেদনে হাইকোর্টের আদেশ স্থগিত চাওয়া হয়।

মন্তব্য (০)





image

রাবি শিক্ষার্থীকে মারধর: অবরোধে সারা দেশের সঙ্গে রেল যোগা...

নিউজ ডেস্ক : রসিদ ছাড়াই যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের প্রতি...

image

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস

পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সে...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...

image

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল, সম্ভাব্য সময় জানালো...

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী...

image

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দ...

নিউজ ডেস্কঃ সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতি এবং পরীক...

  • company_logo