• শিক্ষা

রসুলাবাদ ইসলামীয়া সিনিয়র ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার ৮১তম বার্ষিক সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: রসুলাবাদ ইসলামীয়া সিনিয়র ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার ৮১তম বার্ষিক সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৩ জানুয়ারি, শুক্রবার সকাল ১০টায় মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মাওলানা মো. তাজুল ইসলাম চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক মোহাম্মদ ফরিদুল আলম হোসাইনী। তিনি তাঁর বক্তব্যে বলেন, দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বয় ঘটিয়ে দক্ষ ও নৈতিক মানবসম্পদ গড়ে তুলতে মাদ্রাসা শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক অধ্যাপক মুহাম্মদ ইসমাইল চৌধুরী, প্রেসিডেন্সিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ মুহাম্মদ ফোরকান আজাদ, অত্র মাদ্রাসার সাবেক কৃতি ছাত্র মাওলানা মোহাম্মদ হাছান হায়দারী, ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ও সাংবাদিক আবুল বশর ছিদ্দিক, ইউনিয়ন সেক্রেটারি আবুল বশর জেহাদী এবং মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ সোলায়মান।

বক্তারা তাঁদের বক্তব্যে মাদ্রাসার ঐতিহ্য, সুনাম ও শিক্ষার মানোন্নয়নে করণীয় বিষয়ে আলোচনা করেন এবং শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে মাদ্রাসার কৃতি শিক্ষার্থী ও গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

রাবি শিক্ষার্থীকে মারধর: অবরোধে সারা দেশের সঙ্গে রেল যোগা...

নিউজ ডেস্ক : রসিদ ছাড়াই যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের প্রতি...

image

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস

পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সে...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...

image

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল, সম্ভাব্য সময় জানালো...

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী...

image

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দ...

নিউজ ডেস্কঃ সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতি এবং পরীক...

  • company_logo