• শিক্ষা

নিজ কার্যালয়েই পাওয়া গেলো বাকৃবি কর্মকর্তার ঝুলন্ত লাশ

  • শিক্ষা

প্রতীকী ছবি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের অতিরিক্ত পরিচালক (ওএসডি) কৃষিবিদ মোহাম্মদ মোস্তাইন কবীর (সোহেল) এর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

রবিবার (৫ জানুয়ারি) সকালে ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের নিজ কক্ষে ফ্যান ঝুলানোর রডের সাথে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত লাশ দেখতে পান তার সহকর্মীরা। পরবর্তীতে কোতোয়ালী থানার পুলিশ এসে লাশ উদ্ধার করে। 

বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহিদুল হক জানান, 'সোহেলের কক্ষ ভেতর থেকে লাগানো ছিল। পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। 

প্রাথমিক তদন্ত শেষে ঘটনাটিতে আত্মহত্যা বলে জানিয়েছে পুলিশ। সোহেল (নিহত) যে টেবিলে উঠেছিল সেখানে তার জুতার ছাপও আছে। ধারণা করা হচ্ছে সেই টেবিল থেকে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েছে।' 

কোতোয়ালী থানার ওসি শফিকুল ইসলাম খান জানান, 'আমরা ঘটনাটি তদন্ত করছি। তদন্ত করে এটি আত্মহত্যা মনে হয়েছে। সুইসাইড নোট, মোবাইল আরো কিছু আলামত পেয়েছি। ময়নাতদন্তের পরই বিস্তারিত বলতে পারবো।'

মন্তব্য (০)





image

‎শিক্ষার মান পরিমাপে ‘বছরভিত্তিক মূল্যায়ন’ পদ্ধতি চালুর স...

১

‎নিউজ ডেস্কঃ দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার...

image

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যবস্থাপনা কমিটি গঠনের কার্যক...

২

নিউজ ডেস্ক : দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা ক...

image

এমপিওভুক্ত শিক্ষকরা নতুন পে স্কেলে কবে বেতন পাবেন, যা বলছ...

৩

নিউজ ডেস্ক : সরকারি চাকরিজীবীদের পাশাপাশি নতুন জাতীয় বেতনকাঠ...

image

৯ম শিক্ষক নিয়োগ পরীক্ষা কোন পদ্ধতিতে, জানাল শিক্ষা মন্ত্র...

৪

নিউজ ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষ...

image

জাবিপ্রবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ...

৫

জামালপুর প্রতিনিধি: জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যা...

  • company_logo