• লিড নিউজ
  • জাতীয়

দুদিন পর দেখা মিললো সূর্যের, জনজীবনে স্বস্তি

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ দুদিন পর কুয়াশার চাদর ভেদ করে ঢাকায় সূর্যের দেখা মিলেছে। সকাল থেকে ঘনকুয়াশা থাকলেও সূর্যের হাসিতে কুয়াশা কিছুটা কমছে। স্বস্তি ফিরছে নগরীর জনজীবনে। আজ দিনের তাপমাত্রা বেড়ে শীত কিছুটা কমতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার (৪ জানুয়ারি) ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। যদিও গতকাল শুক্রবার ঢাকার তাপমাত্রা ছিল ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক  বলেন, সূর্য ওঠায় কুয়াশার পুরুত্ব কমেছে। সূর্যের তাপে মানুষের মাঝে স্বস্তি ফিরবে। আগামীকালও সূর্য উঠতে পারে। তবে ঘন কুয়াশা থাকবে।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

তিনি বলেন, আজ ঢাকায় দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

 

মন্তব্য (০)





image

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ ...

নিউজ ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান উদীয়মান ও আন্ত...

image

মাফিয়া আমলে নির্বাচিত হলেও সাহাবুদ্দিন বর্তমান সরকারের প্...

নিউজ ডেস্ক : বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মাফিয়া সরকারে...

image

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

নিউজ ডেস্ক : গুরুতর স্বাস্থ্যগত কারণে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করায় ভারপ্...

image

ধর্মের নামে যারা বিভক্তি চায়, তারা জাতি ও ঈশ্বরের শত্রু: ...

নিউজ ডেস্ক : যারা ধর্মের নামে সমাজ ও রাষ্ট্রে বিভক্তি সৃষ্টির চেষ্টা করে...

image

রাষ্ট্রপতি পদে যাকে যোগ্য মনে করেন আসিফ নজরুল

নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের পরবর্তী রাষ...

  • company_logo