ছবিঃ সিএনআই
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ: প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম প্রহরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পার্টি অফিস ভেঙে গুড়িয়ে দিয়েছেন শহীদ শামসুল হক হলের শিক্ষার্থীরা।
শুক্রবার দিবাগত রাত ১টার দিকে আব্দুল জব্বার মোড়ে অবস্থিত ছাত্রলীগের অফিসটি ভাঙচুরের পর বুলডোজার দিয়ে পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়।
উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা প্রথমে লাঠি ও ইটপাটকেল নিক্ষেপ করে অফিস ভবনটি ভাঙতে শুরু করেন। পরে একটি বুলডোজারের মাধ্যমে ভবনটি পুরোপুরি ধ্বংস করা হয়। এ সময় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন এবং তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
শহীদ শামসুল হক হলের এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আজ নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতে বাকৃবি থেকে ছাত্রলীগের অস্তিত্ব মুছে ফেলা হয়েছে। কেউ যদি এই সংগঠনকে পুনর্বাসনের চেষ্টা করে, আমরা তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেব।”
নিউজ ডেস্কঃ শিক্ষার প্রকৃত সার্থকতা তখনই প্রকাশ পায়, যখন মান...
বাকৃবি প্রতিনিধি : দীর্ঘ দুই বছরের বিরতি কাটিয়ে ‘ত্রিব...
বাকৃবি প্রতিনিধি : জাপানে উচ্চশিক্ষা, সরকারি বৃত্তি ও গবেষণা...
নিউজ ডেস্কঃ পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে শিক্ষার অবিচ্ছ...
নিউজ ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫&...

মন্তব্য (০)