• লিড নিউজ
  • আন্তর্জাতিক

গাজার ইসরাইলি বিমান হামলায় নিহত ১০

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ গাজার আশ্রয়শিবিরে ইসরাইলি বিমান হামলায় নিহত ১০ ফিলিস্তিনি। বৃহস্পতিবার ভোরে দক্ষিণ গাজায় তাঁবুতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত পরিবারের ওপর বিমান হামলা চালিয়েছে ইসরাইল। চিকিৎসকরা জানিয়েছেন, এ হামলায় কমপক্ষে ১০ ফিলিস্তিনি নিহত হয়েছে।

চিকিত্সকদের মতে, পশ্চিম খান ইউনিসের একটি মানবিক এলাকা হিসাবে ঘোষিত আল-মাওয়াসির এক তাঁবুতে নারী ও শিশুসহ ১০ জন নিহত হয়েছেন। 

এক প্রতিবেদনে এ খবর দিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইসরাইলের দাবি অনুযায়ী এটি ফিলিস্তিনিদের জন্য এটি আসলেই ‘নিরাপদ স্থান’ অথবা বসবাস উপযোগী কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ  মানবিক এলাকা বিবেচিত এই শিবিরে ইসরাইল এর আগেও বর্বর হামলা চালিয়েছে।  সম্প্রতি কামাল আদওয়ান হাসপাতালে ইসরাইলের সেনা অভিযানের তীব্র সমালোচনার পরও, আন্তর্জাতিক আইন তোয়াক্কা করছে না তেল আবিব। বৃহস্পতিবার শরণার্থীশিবিরে নিরীহ বেসামরিক নাগরিকদের উপর এই হামলা তারই সর্বশেষ নজির।

ইসরাইলি সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, গাজার যুদ্ধে ইসরাইল ৪৫ হাজার ৫০০ এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। গাজার ২.৩ মিলিয়ন লোকের বেশিরভাগই বাস্তুচ্যুত হয়েছে এবং ক্ষুদ্র উপকূলীয় এলাকার বেশিরভাগই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

মন্তব্য (০)





image

মধ্যপ্রাচ্য যুদ্ধে ইসরাইলের ব্যয় ২০৫ বিলিয়ন ডলার

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলমান যু...

image

হরমুজের কাছে জাহাজে হামলা, ফের বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালির অদূরে একটি পণ্...

image

পারমাণবিক অস্ত্র তৈরি না করতে রাজি ইরান: ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন...

image

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫, নিখোঁজ ১০ হাজারের বে...

নিউজ ডেস্ক : ভেনেজুয়েলার কয়েকটি অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে ম...

image

ইরান চুক্তিতে সবহারা নেতানিয়াহু

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন সমীকরণ...

  • company_logo