• অপরাধ ও দুর্নীতি

রাণীনগরে পৃথক অভিযানে আওয়ামীলীগ নেতাসহ ৫ জন গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর থানাপুলিশ পৃথক অভিযান চালিয়ে নাশকতা মামলায় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল বারী মোল্লা (৬৫)সহ মোট ৫জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতদের সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।

থানাপুলিশ জানায়,গত আগষ্ট মাসে বিএনপির উপজেলা দলীয় অফিসে হামলা,ভাংচুর,আগুন ও ককটেল বিস্ফোরনের অভিযোগে দায়েরকৃত মামলায় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল বারীকে রোববার রাতে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার বারী মোল্লা উপজেলার দাউদপুর গ্রামের মকিম উদ্দনের ছেলে।

এছাড়া একই রাতে আদালতের গ্রেফতারী পরোয়ানা মুলে উপজেলার রাতলায় গ্রামের আব্দুল হামিদের স্ত্রী পারভিন আক্তার এবং চকমুনু গ্রামের ফজেল আলীর ছেলে শাহীন আলীকে গ্রেফতার করা হয়েছে। অপর দিকে মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে উপজেলার আতাইকুলা উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আনোয়ার হোসেন (৩২) ও ফারুক হোসেন (৩২) কে নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়ছে। গ্রেফতার আনোয়ার হোসেন উপজেলার আতাইকুলা গ্রামের আমজাদ হোসেনের ছেলে এবং ফারুক হোসেন চামটা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দুপুরেই মাদক মামলা রুজু করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তারিকুল ইসলাম জানান,গ্রেফতারকৃতদের সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য (০)





image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

image

টাকা ছিনিয়ে নিতেই ব্যবসায়ী আজিজকে হত্যা ; গ্রেপ্তার ৩

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার পেঁয়াজ ব্যবসায়ী আব্দ...

  • company_logo