• অপরাধ ও দুর্নীতি

ফতুল্লায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় বিদেশি পিস্তলসহ এস.এম. ফাইয়াজ হাসান নিলয় (৩১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকাল ১০টার দিকে ফতুল্লা মডেল থানার উত্তর কাশিপুর আলীপাড়ার বেবি বেগমের বাড়ির সামনের রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। পিস্তলটি গুলিবিহীন ম্যাগাজিনসহ উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত এস.এম. ফাইয়াজ হাসান নিলয় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার কাওঢাইল পূর্ব পাড়ার মনসুর হাজীর পুত্র। বর্তমানে তিনি স্ব-পরিবারে ফতুল্লা মডেল থানার নিউ চাষাড়া জামতলা এলাকায় বসবাস করছেন।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এবং স্থানীয়দের সহায়তায় অভিযান চালিয়ে এস.এম. ফাইয়াজ হাসান নিলয়কে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে কেরানীগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র উদ্ধারের ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মন্তব্য (০)





image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

image

টাকা ছিনিয়ে নিতেই ব্যবসায়ী আজিজকে হত্যা ; গ্রেপ্তার ৩

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার পেঁয়াজ ব্যবসায়ী আব্দ...

  • company_logo