• লিড নিউজ
  • আন্তর্জাতিক

বড়দিনে ইউক্রেনজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ  বড়দিনে ইউক্রেনজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার কড়া সমালোচনা করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এটিকে তিনি ‘অমানবিক’ বলে বলে মন্তব্য করেছেন।

এ হামলায় খারকিভে ছয়জন আহত ও নিপ্রোপেত্রভক্স শহরে একজন নিহত হয়েছেন। রুশ বাহিনীর হামলার পর খারকিভের প্রায় পাঁচ লাখের বেশি মানুষ তীব্র শীতের মধ্যে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন। এ ছাড়া কিয়েভের কিছু অঞ্চল বিদ্যুৎ–বিচ্ছিন্ন হয়ে গেছে।

জেলেনস্কি বলেন, ‘পুতিন ইচ্ছাকৃতভাবে আক্রমণের জন্য বড়দিনকে বেছে নিয়েছেন। এর চেয়ে অমানবিক আর কী হতে পারে? ব্যালিস্টিকসহ ৭০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও শতাধিক ড্রোন হামলা হয়েছে। তাদের লক্ষ্য আমাদের জ্বালানি অবকাঠামো। তারা ইউক্রেনে ব্ল্যাকআউটের জন্য যুদ্ধ করছে।’

ইউক্রেন প্রেসিডেন্ট জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী, ইউক্রেনের সেনাবাহিনী ৫০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের একটি উল্লেখযোগ্য অংশ গুলি করে ভূপাতিত করতে সক্ষম হয়েছে। তবে হামলার কারণে বেশ কয়েকটি অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট হয়েছে। কর্মীরা যত তাড়াতাড়ি সম্ভব বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারের কাজ করছেন।

তাদের কাজের প্রশংসা করে ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, ‘বর্তমানে যারা দেশের জন্য কাজ করছেন, যারা যুদ্ধের দায়িত্ব পালন করছেন, যারা আমাদের আকাশ রক্ষা করছেন তাদের সবাইকে ধন্যবাদ।’

এসময় তিনি সবাইকে সর্বাধিক চেষ্টা করার আহ্বান জানিয়েছে বলেন, ‘রাশিয়ার অপশক্তি ইউক্রেনের মনোবল ভাঙতে পারবে না এবং বড়দিনের আনন্দ মাটি করতে পারবে না।’

মন্তব্য (০)





image

ইরান যুদ্ধে আমাদের জড়ানোই উচিত হয়নি: ট্রাম্প

নিউজ ডেস্ক : অতীতের মার্কিন সামরিক হস্তক্ষেপগুলোর বিষয়ে কথা ...

image

পাকিস্তান-সৌদি-তুরস্কের সামরিক জোটে যোগ দিতে পারবে ইসরাইল...

নিউজ ডেস্ক : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছে,...

image

ইরান চুক্তিতে সংশোধন চান ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গ...

image

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাই না, পরিষ্কার জা...

নিউজ ডেস্ক : পাকিস্তান আবারও পরিষ্কার করে দিয়েছে, স্বাধীন ফ...

image

চীনের একক আধিপত্যের বিষয়ে যে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন,...

  • company_logo