• লিড নিউজ
  • আন্তর্জাতিক

কলম্বিয়ার ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন ট্রাম্প

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি কলম্বিয়ার ওপর ২৫ শতাংশ শুল্ক এবং নিষেধাজ্ঞা আরোপ করবেন।  

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো দুটি মার্কিন সামরিক উড়োজাহাজকে দেশটির আকাশসীমায় প্রবেশ করতে নিষেধ করার পর ট্রাম্প এমনটি বললেন।

ওই দুই উড়োজাহাজে ছিলেন বিতাড়িত অভিবাসীরা।

ট্রাম্প বলেন, কলম্বিয়া থেকে যুক্তরাষ্ট্রে আসা সব পণ্যের ওপর তাৎক্ষণিকভাবে শুল্ক আরোপ করা হবে, এবং এক সপ্তাহের মধ্যে ২৫ শতাংশ শুল্ক ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানো হবে।

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রের ওপর ২৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করবেন।

রোববার সকালের দিকে পেত্রো বলেন, তিনি বিতাড়িত অভিবাসীদের বহন করা যুক্তরাষ্ট্রের সামরিক দুটি উড়োজাহাজ প্রবেশের অনুমতি দেননি। কারণ, তিনি মনে করেন অভিবাসীদের সম্মান ও মর্যাদার সঙ্গে ফেরানো উচিত।  

প্রেসিডেন্ট বলেন, আমরা আমাদের নাগরিকদের বেসামরিক উড়োজাহাজের মাধ্যমে নেব, তাদের অপরাধী হিসেবে নেব না।

মার্কিন কর্মকর্তারা সিবিএস নিউজকে বলেন, সান ডিয়েগো থেকে দুটি সামরিক বিমান রোববার কলম্বিয়ায় পৌঁছানোর কথা ছিল, যাতে বিতাড়িত অভিবাসীরা ছিলেন, কিন্তু জটিলতার কারণে সেই পরিকল্পনা বাতিল করা হয়।

এর প্রতিক্রিয়ায় ট্রাম্প তার ট্রুথসোশ্যালে দেওয়া এক পোস্টে তাত্ক্ষণিক ও কঠোর প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র কলম্বিয়ার সরকারি কর্মকর্তাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ এবং তাত্ক্ষণিক ভিসা বাতিলের পদক্ষেপ নেবে।

মন্তব্য (০)





image

বাংলাদেশসহ ৮ দেশের জন্য ভয়াবহ সতর্কবার্তা

নিউজ ডেস্ক : নেপাল ও তিব্বত সীমান্তে ঘটে যাওয়া আকস্মিক বরফ ধ...

image

রিয়াদ বিমানবন্দরের কাছে আগুন ধোঁয়া, বহু ফ্লাইট বাতিল

নিউজ ডেস্ক : সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতি...

image

মসজিদে বোমা হামলা ৮ জঙ্গিকে হত্যা করে অভিযান শেষ পাকিস্ত...

নিউজ ডেস্ক : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার প...

image

ইরানের ওপর নিষেধাজ্ঞা ৫ বছর বাড়ালেন ট্রাম্প

নিউজ ডেস্ক : ইরানের ওপর বিদ্যমান মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞ...

image

‎পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১

নিউজ ডেস্কঃ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি পুলিশ ক...

  • company_logo