• সমগ্র বাংলা

সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাঁদ থেকে পড়ে বিদ্যুতায়িত হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাঁদ থেকে পড়ে বিদ্যুতায়িত হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) বিকেল ৫টায় নাসিক ৭ নং ওয়ার্ডস্থ কদমতলী এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- নীলফামারী জেলার ডিমলা থানার মৃত ভেজাল বর্মণের ছেলে ছায়া পদ (৪৫) ও একই জেলা এবং থানার হরিস দাসের ছেলে নীল দাস (৬০)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ৭ নং ওয়ার্ডের কদমতলী পুকুরপাড় এলাকাস্থ ফয়সাল আহমেদ নামক এক ব্যক্তির মালিকানাধীন ৬ তলা ভবনের নির্মাণ শ্রমিক হিসেবে কর্মকরত ছিল নিহতরা। কাজ করাকালীন সময়ে ৩ তলার ছাঁদ থেকে পড়ে বিদ্যুতের তারের সঙ্গে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন তারা। পরে তাৎক্ষণিকভাবে অন্যান্য

শ্রমিকরা তাদের নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন,খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই নিহতদের উদ্ধার করে স্থানীয়রা নারায়ণগঞ্জ

হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তাদের মৃত্যু হয়েছে। আমরা তাদের সঙ্গে যোগাযোগ করছি। কেউ অভিযোগ করতে আসেনি। অভিযোগ করলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে পুকুরে গোসল করতে গিয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের সদর উপজেলায় পুকুরের পানিতে গোসল ক...

image

রাণীনগরে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে...

image

৫৮ ঘণ্টা পরও সমাধান নেই, ফের ১০ জনকে ঠেলে দেওয়ার চেষ্টা ব...

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দক্ষি...

image

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকের হাত ভেঙে দেওয়ার অভিযোগ ...

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলা নারগুন ইউনিয়ন তুচ্...

image

পরিবেশ রক্ষার অঙ্গীকারে কালীগঞ্জে মনীষার বৃক্ষরোপণ কর্মসূচি

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে পরিবেশ রক্ষা ও সবুজায়...

  • company_logo