• লিড নিউজ
  • আন্তর্জাতিক

সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে ইসরাইল

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ দখলদার ইসরাইলি বাহিনী সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে বলে জানিয়েছে লেবানন ভিত্তিক সংবাদ সংস্থা আল মায়াদিন। 

গণমাধ্যমটির দাবি, দখলদার বাহিনী সিরিয়ায় কেবল কৌশলগত অস্ত্রাগার নয়, মাঝারি পাল্লার অস্ত্রগুলোকেও লক্ষ্যবস্তু করছে।

সিরিয়ায় দায়িত্বরত সংবাদদাতার বরাত দিয়ে আল মায়াদিন জানিয়েছে, সিরিয়ার অস্ত্র নিয়ন্ত্রণ ক্রমেই কঠিন হয়ে পড়ছে। কারণ দেশটিতে ব্যক্তিগত অস্ত্রের ব্যাপক উপস্থিতি রয়েছে। 

সেই সঙ্গে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, সিরিয়ার স্কুল ও বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা কার্যক্রম পুনরায় শুরু হয়েছে এবং ধীরে ধীরে দেশটির মানুষ স্বাভাবিক জীবনে ফিরছে।

 

সম্প্রতি হামলার বিবরণ:

এদিকে শনিবার আলেপ্পোর দক্ষিণাঞ্চলে আল-সাফিরা এলাকার বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র এবং প্রতিরক্ষা কারখানাগুলোকে লক্ষ্য করে হামলা চালায় ইসরাইলি যুদ্ধবিমান। রাতভর হামলায় দামেস্কের উপকণ্ঠে আল-রুহাইবায় একটি সিরিয়ান রাডার ব্যাটালিয়নও লক্ষ্যবস্তু হয়।

সিরিয়ার রাজধানী দামেস্ক, আল-সুওয়াইদা এবং হামাস অঞ্চলের মাস্যাফ এলাকায় বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রগুলোও ইসরাইলি বিমান হামলার শিকার হতে হয়।

আল-মায়াদিনের সিরিয় সংবাদদাতা জানিয়েছেন, এ অবস্থায় দেশটির সামরিক প্রশাসন এখন সংখ্যালঘুদের উদ্বেগ নিরসনের ওপর জোর দিচ্ছে। 

সেই সঙ্গে প্রতিবেদনে এও উল্লেখ করা হয়েছে যে, আলেপ্পো এবং রাজধানী দামেস্কসহ অন্য শহরগুলোতে কোনো নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটেনি।

মন্তব্য (০)





image

রিয়াদে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবি হুথিদের

১

নিউজ ডেস্ক : ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবে ধারাবাহিক হা...

image

জ্বালানি তেলের দামে বড় লাফ

২

নিউজ ডেস্ক : সৌদি আরবে হামলা এবং হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে আঘাতের ঘ...

image

হুথি হামলার মুখে সৌদি আরবে ম্যাক্রোঁ, যুবরাজের সঙ্গে বৈঠক

৩

আন্তর্জাতিক ডেস্ক: ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের একের প...

image

বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ, ৫ মাসে সর্বোচ্চ

৪

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়...

image

৩০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না কংগ্রেস, রাহুলকে অমিত শাহ

৫

নিউজ ডেস্ক : ভারতে আগামী ৩০ বছরেও কংগ্রেস ক্ষমতায় আসতে পারবে...

  • company_logo