• অপরাধ ও দুর্নীতি

মানিকগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদল নেতাকে কু‌পি‌য়ে হত্যা

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে ঘিওর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লাভলু আহমেদকে কু‌পিয়ে হত‌্যা করা হ‌য়ে‌ছে। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫ জন। সোমবার (৯ ডিসেম্বর) দুপু‌রের দিকে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম। নিহত লাভলু মিয়া ঘিওর উপজেলার কুস্তা গ্ৰামের মৃত আব্দুল হালিমের ছেলে। সে উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘিওর উপজেলার কুস্তা এলাকায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আলতাফ ও হিমেল নামে দুইজন গুরুতর আহত হয়। পরে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর ওই আহতদের দেখার জন্য ছাত্রদলের সাবেক নেতা লাভলু মিয়া হাসপাতালের গেটে যাওয়ার পর পরই তাকে কুপিয়ে আহত করা হয়। খবর পেয়ে ঘিওর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত লাভলুকে উদ্ধার করে চিকিৎসা জন্য প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরে সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে সে মারা যায়।

ঘিওর উপজেলার ছাত্রদলের যুগ্ম সম্পাদক সম্পাদক মেহেদী হাসান সানি বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপুরে বাসস্ট্যান্ড এলাকায় বেশ কয়েকজন দুর্বৃত্ত ছাত্রদল নেতার ওপর হামলা চালায়। আহত নেতাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় লাভলু আহমেদ। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে লাভলুকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় লাভলু নামে এক ব্যক্তিকে কুপিয়ে আহত করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

মন্তব্য (০)





image

ফরিদপুরের বোয়ালমারীতে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ভূমি ক...

ফরিদপুর প্রতিনিধি : অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ফরিদপুরের বো...

image

চাঁপাইনবাবগঞ্জের কৃষকের ছদ্মবেশে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ২০১৭ সালের একটি ম...

image

গোপালপুরে আলুবোঝাই পিকআপ থেকে দুই বস্তা গাঁ'জাসহ ৩ জন আটক

গোপালপুর (টাঙ্গাইলপ্রতিনিধি : গ...

image

পঞ্চগড়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবা...

image

৩৪ লাখ টাকার আয়ের বিপরীতে ৫ কোটি টাকার সম্পদের অভিযোগ, দু...

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অথরাইজড...

  • company_logo